1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফ সদর,সাবরাং,নয়াপড়া ও শাহপরীরদ্বীপে আলেমদের মাঝে এমপি বদির পক্ষে টাকা বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২০
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা:

করোনাভাইরাস প্রতিরোধে সরকারি ঘোষণা অনুযায়ী ঘর বন্ধী হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অব্যাহত রেখেছেন উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি। তাহার উদ্যোগে ত্রাণ ও নগদ টাকা বিতরণের পাশাপাশি করোনাভাইরাস রোধে জনসমাগম বন্ধসহ সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে বিভিন্ন ভাবে সচেতনতা সৃষ্টি করছেন। করোনা ভাইরাস রোধে শুরু থেকেই গরীব অসহায় মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করে আসছেন এমপি বদি ও তার পরিবার।
৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১০টায় টেকনাফ সদর ও সাবরাং ইউনিয়নের সাবরাং, নয়াপাড়া, শাহপরীরদ্বীপ এলাকায় ৫শতাধিক আলেম পরিবারের মাঝে নগদ টাকা বিতরণ করেছেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-০১ মাওলানা মুজিবুর রহমান। এ সময় সাবরাং নয়াপাড়া ফারুকিয়া মাদরাসার মুহতামিম মাওঃ মাহবুবুর রহমান মজাহেরী, সাবরাং ওলামা পরিষদের সভাপতি সভাপতি মাওঃ হোছাইন আহমদ, দক্ষিন নয়াপাড়া ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি মাওঃ আবদুল জলিল, শাহপরীরদ্বীপ বড় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওঃ নুরুল হক, টেকনাফ সাংবাদিক ফোরাম’র সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইর, চৌধুরী পাড়া আল্ ফালাহ জামেসমসজিদের খতিব হাফেজ মোকতার হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
নগদ টাকা বিতরণ কালে প্যানেল মেয়র-০১ মাওঃ মুজিবুর রহমান বলেন, দেশের এই দুর্যোগপূর্ণ সময়ে করোনা ভাইরাসের কারণে অভাব অনটনে পড়া সাধারণ মানুষকে সহায়তা প্রদানের জন্য আল্লাহ পাকের রহমতে আমার বড় ভাই সাবেক এমপি আলহাজ্ব আবদুর রহমান বদি সাধ্যমত চেষ্টা করে যাচ্ছেন। পাশাপাশি সমাজের মধ্যবিত্ত শ্রেণির মানুষ যারা কষ্টের মধ্যে আছেন, আবার লজ্জায় কারো কাছে কিছু বলতেও পারছেন না, তাঁদের খোঁজ নিয়ে বাড়িতেও নিজস্ব ব্যবস্থাপনায় প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ইত্যাদি পৌছানোর ব্যবস্থা করেছেন তিনি।
প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রেক্ষিতে সম্প্রতি সোস্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে হতদরিদ্র আলেম, মসজিদের ইমামদের নাম, ঠিকানাসহ তালিকা দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলেন প্যানেল মেয়র-০১ মাওঃ মুজিবুর রহমান। সেই তালিকা মতে টেকনাফ উপজেলার হতদরিদ্র আলেম, মসজিদের ইমামদের মাঝে সাবেক এপি আলহাজ্ব আবদুর রহমান বদির পক্ষে জরুরী সহায়তা ও নগদ টাকা বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে তালিকা ভুক্ত সবার কাছে এই সহায়তা পৌছে দেওয়াসহ বাদ পড়াদেরও তালিকা ভুক্ত করে সহায়তা প্রদান করা হবে বলেও জানান প্যানেল মেয়র-০১ মাওঃ মুজিবুর রহমান। ।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off