
#ওরে_বাটপার
#আজিজুর_রহমান
বিশ্ব মহামারী ক্রান্তিকালে
গরম হয়ছে বাজার,
এসব নিয়ে লিখলে লোকে
বলবে ওরে বাটপার।
বস্তা প্রতি চালের দাম যদি
পাঁচশো টাকা বাড়ে,
কোন পণ্য বেচতে দেখি নাই
আংশিক মুল্য ছাড়ে।
ছোলা মুড়ি চিনিসহ পিঁয়াজ
তেল আর ডাল,
লাগামহীন বাড়ছে দাম
তরকারির কাঁচামাল।
দোকানপাট তো সবই বন্ধ
অল্প আছে খোলা,
সবকিছুর আজ বাড়ছে দাম
বেগুন থেকে মূলা।
ওরে বাটপার এসব ছাড়
মানুষ পাচ্ছে কষ্ট,
তোদের দ্বারা ঠকলে লোকে
আমল হবে নষ্ট।
copy off
Leave a Reply