1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

বোনের জন্য সংবাদকর্মী রহমত উল্লাহ আবেগময় স্ট্যাটাস||Teknaf71

  • আপডেট সময় : বুধবার, ৬ মে, ২০২০
  • ৪০০ বার পড়া হয়েছে

রহমত উল্লাহ (টেকনাফ ৭১)

আজ অনেকদিন পর অনেক্ষণ কাঁদলাম। বড়বোনের হারানোর বেদনায় এসেছিল জলস্রোত চোখের নদীতে। ভেঙ্গেছিল পাষাণ হৃদয়ে কবর দেয়া ভালবাসার বাঁধ।
তোমার ছবি দেখলে!
আমার চোখে যে মরণ দেখি!আজ ৮ মাস ১৯ দিন হয়ে গেল!
আমাদের ছেড়ে চলে গেলি বিধাতার ঢাকে ফুটন্ত একটি
গোলাপের হলুদ পাপড়ি –
সেই আমার বোন।
সে নাকি আজ অতীত!
বোন আমার জন্য আর ঈদে জামা
কিনতে হবে না –
সে নাকি আর কথা বলবে না,
নির্জীব হয়ে রবে আজীবন –
এ কেমন নিয়তির দৌড়ঝাঁপ,
বুকের গলনাংকে জমেছে কষ্টের
মানচিত্রের অকপট ছবি
আমার বোন পরওপারে চলে গেছে –
আমি তাকে দেখতে পারবো না
সেই দেখেছিলাম ক ‘৮ মাস আগে,
নিজের বোন নেইতো –
তাই বোন হারানোর কষ্ট আমি
তুখোর বুঝি, কষ্ট চুষি –
তবুও, জীবনে বোনকেই খুঁজি।
প্রথম যেদিন জ্ঞানবান হলাম,ডাকিলাম তোমায় আপু বলে।
কী মায়া! কী মমতার জড়িয়ে গেলাম বুঝিনা কোন ছলে। তোমায় হারিয়ে ধরণীতে হায়।
দুচোখ করে ঢলমলে।

বড়বোনকে বুবু বলেই ডাকতাম, আজও বুবু বলেই তাকে স্মরণ করছি বুবু ! বড় হয়ে তোমাকে হারালাম। তবু ভুলি নাই তোমার সেইসব মমতাকাতর ভালবাসার ছবি । কালের গর্ভে হারিয়ে গেছে সেই ভালবাসা যদিও , ধরে রেখেছি মনের কোণে তোমার ভালোবাসা, তোমার আদর, তোমার স্নেহ , তোমার মমতা। তুমি পরওপারে, এভবেই চেয়ে নেব তোমার ভালবাসার ছোঁয়া। এভাবেই মনের অলিন্দে বয়ে বেড়াব তোমার ভালোবাসা, তোমার আদর, তোমার স্নেহ, তোমার মমতা। জীবনবধি ধরে রাখব তোমার ভালবাসার গল্প। আজ এক বন্ধুর বাসায় সীমের বিচির সাথে কইমাছ । মাছ খেতে গিয়ে পেলাম হাতে কাঁটার আঘাত । এসে গেল মনে সেই ছোট্ট বয়সের স্মৃতি ।থমকে গেলাম কিছুক্ষণের জন্য । হারিয়ে গেলাম শৈশবে। জলধারা নেমে এল চোখে। সিক্ত হল নয়নযুগল।

আমাকে বন্ধুরা বলেছিল তুর বোন আছে পরিবারে একটা তোমাদের কথা আজ বড্ড বেশি মনে পড়ে,বোনহীন বাড়ি আজ আমার।
বোন নেই সে পরিবারে কোনদিন সুখ থাকে না। উৎস্বর্গ পৃথিবীর সকল ভাইবোনদের জন্য,যেন পৃথিবীর প্রত্যেকটি ভাইবোনের ভালবাসা ,সারাজীবন অঠোর থাকে। আমার প্রিয় বোনকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন।আমিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off