1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

উখিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা মাদক কারবারি নিহত:অস্ত্র ও ইয়াবা উদ্ধার!

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২০
  • ৫৬৪ বার পড়া হয়েছে

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী::উখিয়া 

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালীর মরাগাছতলায় (বালুখালী ক্যাম্প এরিয়া) পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে একজন রোহিঙ্গা ইয়াবা কারবারী নিহত হয়েছে। ঘটনাস্থল আরো ৫ জন ইয়াবাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১লক্ষ ১০ হাজার পিচ ইয়াবা, একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। নিহত রোহিঙ্গা ইয়াবাকারবারীর নাম শওকত আলী। রোববার ১০ মে রাত সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, গোপন সুত্রে উখিয়া থানার পুলিশ পায়, কিছু ইয়াবাকারবারী প্রচুর ইয়াবা পাচারের জন্য উল্লেখিত স্থানে আছে। তখন পুলিশ রাত সোয়া ১ টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি যেতেই ইয়াবাকারবারীরা পুলিশের আগমন টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। তখন পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছুড়লে রোহিঙ্গা ইয়াবাকারবারী শওকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া (সার্কেল) নিহাদ আদনান তাইয়ান ও অপর ২ পুলিশ সদস্য আহত হয়। গুরতর আহত অবস্থায় শওকত আলীকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে এবং আহত অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) নিহাদ আদনান তাইয়ান ও অপর পুলিশ সদস্যদ্বয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

উখিয়া থানার ওসি মর্জিনা আক্তার মর্জু আরো জানান, নিহত রোহিঙ্গা ইয়াবাকারবারী শওকত আলীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ধৃত ৫ জন সহ ৬ জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ২টি মামলা দায়ের করে তাদেরকে কোর্ট ইন্সপেক্টরের মাধ্যমে আদালতে প্রেরণ করা হচ্ছে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off