1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

টেকনাফে বাহারছড়ার বেসরকারি শিক্ষকের খোলা চিঠি|Teknaf71

  • আপডেট সময় : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৬২০ বার পড়া হয়েছে

“খোলা চিঠি”

আমি টেকনাফ উপজেলার মফস্বল অঞ্চল ৫নং বাহারছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শিলখালী গ্রামের ৮ সদস্য বিশিষ্ট নিম্নবিত্ত পরিবারের একমাত্র উপার্জনকারী সন্তান। কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে বিগত দুই মাস ধরে আমি বেকার। বর্তমানে আমার পরিবারের সাবান পানি দিয়ে হাত ধুয়া ছাড়া আর কোনো কাজ নেই। এহেন পরিস্থিতিতে আমার পরিবার পথে বসার উপক্রম। আমার মতো অসংখ্য পরিবারও বর্তমানে পথে বসতে চলেছে।

কিন্তু করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় সরকারি বেসরকারি মাধ্যমে ত্রান এবং আর্থিক সহায়তা প্রদান করা হলেও কিন্তু অধিকাংশ সত্যিকারের অসহায় পরিবারগুলো বঞ্চিত হচ্ছে। পাশাপাশি স্থানীয় মেম্বারের ভোটব্যাংকের বিপক্ষের লোক বলে আমার মতো অসংখ্য পরিবার সহায়তা থেকে বঞ্চিত। যারা সহায়তা পাচ্ছে তারা সবাই একাধারে মেম্বারের ভোটব্যাংকের লোকজন। যেখানে বিত্তশালী পরিবারও স্থান পায়। জনপ্রতিনিধির ক্ষমতাবলে সরকারি ত্রান সহায়তা ও বেসরকারি সংস্থার সহায়তার ক্ষেত্রে নিজেদের ইচ্ছে মতো চাহিদা তালিকা দেওয়াটা কতোটা যুক্তিপূর্ন? এমন কার্যকলাপ কেমন সুজনপ্রতিনিত্বের পরিচায়ক?
এটি কি চাল বা তেল চুরির চেয়ে কম অপরাধ? এ বিচার কার কাছে দেব?
এর দায় কে বা কারা নেবে?
আমি সংশ্লিষ্ট মহলের কাছে এমন গুরুতর অসংগতি তথা অসম বণ্টনের তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সুষ্ঠু বণ্টন নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।

নিবেদক,
শাহাব উদ্দিন,সহকারী শিক্ষক,
জাহাজপুরা মাঠপাড়া দাখিল মাদরাসা,বাহারছড়া,টেকনাফ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off