1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

উখিয়া-টেকনাফের জন্য আলাদা করোনা টেস্টের ল্যাব চাইলেন: এমপি শাহীন-বদি| Teknaf 71

  • আপডেট সময় : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৯১১ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক

মোঃ আলমগীর,টেকনাফ::মহামারি করোনা সংক্রমণের প্রভাবে কক্সবাজারের উখিয়া-টেকনাফ ও রোহিঙ্গা ক্যাম্পের জন্য আলাদা করোনা টেস্টের ল্যাব স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবী জানিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীন আক্তার বদি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।

আজ এক যৌথ বিবৃতিতে তারা বলেন, কক্সবাজার জেলা ৪ টি সংসদীয় আসন নিয়ে গঠিত। জেলার একটা সংসদীয় আসন হচ্ছে উখিয়া-টেকনাফ। এই দুই উপজেলায় প্রায় ১০ লক্ষাধিক মানুষ বসবাস করে। কিন্তু এর বাইরে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে আসা প্রায় ১২ লক্ষাধিক রোহিঙ্গা উখিয়া-টেকনাফে বসবাস করে আসছে। দেশে সাম্প্রতিক সময়ে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের ফলে সারাদেশ আজ হুমকির সম্মুখীন। ইতিমধ্যে কক্সবাজার জেলাতেও এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। উখিয়া-টেকনাফের স্থানীয় জনগণের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেও এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। কিন্তু এই করোনা টেস্টের ল্যাব কক্সবাজার মেডিকেল কলেজে হওয়ায় উখিয়া-টেকনাফের স্থানীয় জনগন পাশাপাশি বিপুল পরিমান রোহিঙ্গা জনগোষ্ঠীর এই করোনা ভাইরাসের স্যাম্পল টেস্ট করতে তাদের যথেষ্ট পরিমান বেগ পেতে হচ্ছে। এছাড়াও সময়মতো পরীক্ষার রিপোর্ট ও পাচ্ছে না। এ অবস্থায় স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প একটি ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এই বিষয় গুলোকে সামনে রেখে ও রোহিঙ্গা ক্যাম্পকে এই ভাইরাসের প্রকোপ থেকে রক্ষা করতে উখিয়াতে একটি করোনা টেস্টের জন্য ল্যাব স্থাপনের বিকল্প নেই। উখিয়াতে একটি করোনা টেস্ট ল্যাব স্থাপন হলে উখিয়া-টেকনাফের স্থানীয় জনগন ও বিপুল পরিমান রোহিঙ্গা জনগোষ্ঠীরর করোনা টেস্টের জন্য কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের উপর চাপ কমবে। সেই সাথে দ্রুত করোনা সনাক্তদের তথ্য সবাই জানতে পারবে। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দ্রুত উখিয়াতে করোনা টেস্ট ল্যাব স্থাপনের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবী জানিয়েছেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীন আক্তার ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি।

“সবাই সচেতণ থাকুন, ঘরে থাকুন, নিরাপদ থাকুন।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off