1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

করোনা’ রোধে টেকনাফ পৌরসভারকে”রেড জোন”ঘোষণা

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৫৯১ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক:

সম্প্রতি করোনাভাইরাসের বিস্তার রোধে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা কক্সবাজারের টেকনাফ পৌরসভাকে ‘রেড জোন’ এর আওতায় আনা হয়েছে।

রোববার (৭ জুন) রাত ১২টা থেকে টানা ১৪ দিনের জন্য এই রেড জোনে কঠোরভাবে ‘লকডাউন’ চলবে। আগামী ২১ জুন রাত ১২টা পর্যন্ত ওই এলাকাজুড়ে কঠোর লকডাউন বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি সভাপতি মো. সাইফুল ইসলাম শনিবরা রাতে এসব তথ্য জানান।

তিনি বলেন, শনিবার দুপুরে উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির জরুরি সভায় সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লকডাউনের মধ্যে সব ধরনের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জনগণকে বাসায় থাকতে বলা হয়েছে।

ইউএনও মো. সাইফুল ইসলাম বলেন, পৌরসভার মূলকেন্দ্র ও প্রবেশপথ শীলবুনিয়া পাড়া চকবাজার সংলগ্ন ৫ ও ৬ নং ওয়ার্ডের ডেইল পাড়া চৌরাস্তার মোড়, ২ ও ৪ নং ওয়ার্ডের ইসলামাবাদ বটগাছতলা মোড় ও হাসপাতাল সংলগ্ন হেচ্চাখাল ব্রিজ এলাকাকে রেড জোনের অর্ন্তভূক্ত করা হয়েছে। (৭ জুন) রোববার থেকে ২১ জুন পর্যন্ত এসব এলাকা লকডাউনের আওতায় থাকবে।

করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত কমিটির জরুরি সভায় উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল, মডেল থানার ওসি তদন্ত এবিএমএস দোহা, মেডিকেল অফিসার প্রণয় রুদ্র, কোস্ট গার্ড কর্মকর্তা ও দলীয় নেতারা।

এ দিকে রেড জোনের ভেতরে টেকনাফ পৌর এলাকায় লকডাউন চলাকালে কী কী বিধিনিষেধ মেনে চলতে হবে তা জানিয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউন চলাকােলে সকল ব্যক্তিগত ও গণপরিবহণ বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় পণ্য বহনকারী হালকা ও ভারী যানবাহন রাত ৮টা থেকে সকাল ৮ টা পর্যন্ত চলাচল করতে পারবে। এ্যাম্বুলেন্স, রোগী পরিবহন, স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তিদের (অনডিউটি) পরিবহন, কোবিড-১৯ মোকাবিলা ও জরুরী সেবা প্রদানকারী কর্তৃপক্ষের গাড়ি এর আওতার বাইরে থাকবে। সকল প্রকার দোকান, মার্কেট, হাট বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেবলমাত্র রোববার ও বৃহস্পতিবার কাঁচা বাজার ও মোদির দোকান স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে সকাল ৮টা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত খোলা রাখা যাবে। ওষুধের দোকান এর আওতার বাহিরে থাকবে।

কক্সবাজার জেলায় এ পর্যন্ত ৯৮৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ৪০৬ জন রোগী কক্সবাজার সদর উপজেলার। এছাড়া মহেশখালীতে ৩৫ জন, টেকনাফে ৪৮ জন, উখিয়ায় ১২৯ জন, রামুতে ৫৬ জন, চকরিয়ায় ১৯০ জন, কুতুবদিয়ায় ৩ জন এবং পেকুয়ায় ৪৯ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া রোহিঙ্গা শিবিরে এ পর্যন্ত ২৯ জনের সংক্রমণ ধরা পড়েছে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off