1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

টেকনাফে ইয়াবা বানিজ্য চালিয়ে যাচ্ছে ফরিদ আলম!

  • আপডেট সময় : রবিবার, ৭ জুন, ২০২০
  • ৬৫৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টেকনাফ সদরের নাজিরপাড়ার কুরুববন এলাকার কুখ্যাত ইয়াবা মাদক চোরাকারবারী ফরিদ আলমের ইয়াবা বানিজ্য দেদারসে চালিয়ে যাচ্ছে। ফরিদ একসময় ভুট্টো বাহিনীর সদস্য হয়ে কাজ করতেন বলে আমরা জানতে পারি। ফরিদ ঢাকা, নারায়ণগঞ্জসহ আশেপাশের এলাকায় ইয়াবার যোগান দিয়ে থাকে। ক্রাইম ডিসকভারির অনুসন্ধানী টিমকে এলাকাবাসী বলেন যে, ফরিদের সহযোগী হিসেবে কাজ করে নওগাঁ জেলার মাসুদ রানা ওরফে ইয়াবা রানা এবং যশোরের শহিদুল ওরফে মোল্লা শহিদুল। রানা রোহিঙ্গা মেয়েকে বিয়ে করে টেকনাফ শহরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে এবং ঢাকার ইয়াবা কারবারীদের সাথে যোগাযোগ করে আর্থিক লেনদেন সম্পাদন করে।

আরও জানা যায় যে, রানা অভিযান শুরুর পর থেকেই ঢাকায় অবস্থান করছে এবং ইয়াবা বানিজ্য নিয়ন্ত্রণ করে আসছে। এই ফরিদ আলম ইয়াবার কারবার করে অল্পদিনেই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সে প্রশাসনের চোখ ফাঁকি দিতে কখনও কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করেন আবার কখনও বা সাবরাং এর মন্ডলপাড়ায় অবস্থান নেয় এবং সেখানে বসেই তার ইয়াবার চালান ঢাকায় পাঠানো হয়। আমরা অনুসন্ধানপূর্বক আরও জানতে পারি যে, ফরিদ আলমের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মাদক মামলাও রয়েছে।

এলাকাবাসীর আশংকা স্থানীয় সচেতন মহলের দাবি তাকে যদি আইনের আওতায় না আনতে পারে তাহলে সে একদিন ভূট্টুর মতো হয়ে উঠবে। তাই এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 

 

 

 

 

সূত্র ক্রাইম ডিসকভারির

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off