1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন  ঈদগাঁওতে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  তথ্য গোপনের মামলায় নুরুল হুদা মেম্বারের সাড়ে তিন বছর কারাদণ্ড দোয়া, মিলাদের মধ্য দিয়ে টেকনাফে উপজেলা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত  হোটেল কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝু’লন্ত ম’রদেহ উদ্ধার

যাযাবরের কলঙ্ক

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৭৬১ বার পড়া হয়েছে

 

নূর মোহাম্মদ কবি (টেকনাফ ৭১)

 

 

আকাশে তারার মিছিল আলোকবর্ষ দুরে
কালের খেয়ার চির যাত্রী দুরের ঐ ধুবতারা-
ক্ষয়ে যাওয়া চন্দ্রাংশে ধুসরিত ঈষৎ ছায়া
মেঘের আবরণে জীবন্ত ফসিল।

বিধ্বস্ত বুকের শহর আজ ভুতুড়ে নগরী
মনের অলিন্দে বেহালার আবহ সংগীত,
হাহাকারের ঠোঁটে বাজে বিরতিহীন অপেরা
আকাশের নীল আর পীতপাণ্ডু মৃত্তিকার মিশেলে নেই কোন তফাৎ।

হাতির পদভারে পিষ্ট ময়ূরের পালক
শিয়ালের হাঁক-ডাকে ভেসে আসে পর্বতের প্রতিধ্বনি,
উলুকের চাহনিতে আতংকের চাপ
সদ্য পাখা গজানো ভূমিকম্পে নড়বড়ে নীড়
আর পাখির ঠোঁটে ঝরে পড়া সোহাগ।

ঝাপসা অক্ষি যুগলে নামে সাহারা গোবি
মরুর প্রান্তে লন্ঠনের টিমটিমে আলো
হারিয়েছে কাফেলা,ক্যারাভানে চেপেছে ভূত।

মুখের মানচিত্রে স্পষ্ট ভূগোলবিদ্যা,
তৃণভূমির খোঁজে অশ্ব ছুটায় আরব বেদুইন –
জীবনের বোঝা টেনে চলে মরুর জাহাজ
গন্তব্যের আশে দিগ্বিদিক।
হয়তো একদিন নৃতত্ত্ববিদরা খুঁজে পাবে,
যাযাবরের ছড়ানো ছিটানো কোন কংকাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off