1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

ব্যক্তি গত ফেইসবুকে টেকনাফ বাসীর জন্য আবেগময় স্টেটস দিলেন পৌর আওয়ামীলীগ সম্পাদক বাহাদুর

  • আপডেট সময় : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৮৫৬ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)

 

মাননীয় প্রধানমন্ত্রী আমরা বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের বাসিন্দা, ঝড়,তুফান, ঘুর্নিঝড় আমাদের জীবনের নিত্যদিনের সাথী তার মধ্যেও আমরা বেঁচে আছি জীবন যুদ্ধে মহান আল্লাহর রহমতে কিন্ত নতুন করে যুক্ত হয়ে বিশ্ব মহামারি রুপে করোনা ভাইরাস যার থাবায় দেশ হারাচ্ছে অমুল্য সম্পদ ডাক্তার, ইন্জিনিয়ার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, সেনা বাহিনী, সেবক সেবিকা থেকে শুরু করে বড় বড় এমপি মন্ত্রী আর ছেলেরা হারাচ্ছে বা-মাকে, পিতা-মাতারা হারাচ্ছে আদরের সন্তান, স্ত্রী হারাচ্ছে স্বামীদের যার তালিকা প্রতিদিন দীর্ঘ হচ্ছে জানি না কত দীর্ঘ হয় এই তালিকা । গতকাল থেকে আজকের মধ্যে জাতীয় ও স্হানীয় পর্যায়ে যেই কয়জন মন্ত্রী, এমপি, জনপ্রতিনীধি আমলার স্ত্রী, রাজনৈতিক নেতা মৃত্যুবরণ করেছেন তাতে আমাদের প্রচুর ভাবিয়ে তুলছে মাননীয় নেত্রী – মৃত্যু আসবে, মরতে হবে স্বাভাবিক একটি কথা বা বিষয় কিন্ত মরার আগে একটু চিকিৎসা পাব না, হাসপাতালে ভর্তি করবে না এটি কিভাবে মেনে নেওয়া যায় স্বাধীন দেশে ? সবাই মরব, জন্মালে মরতে হবে কোন সন্দেহ নেই চির সত্য কথা তাই বলে বিনা চিকিৎসায় মরতে হবে এটি তো কেউ কামনা করতে পারে না মানবতার মা জননেত্রী শেখ হাসিনা । গত কাল অসুস্হ টেকনাফ উপজেলার ভাইস-চেয়ারম্যান কক্সবাজার কোন হাসপাতালে ভর্তি হতে না পেরে কুতুপালং এ ভর্তি হয়ে আজ সকালে মৃত্যুর বরণ করলেন অথচ একজন জনপ্রতিনীধির এই অবস্হায় মৃত্যুবরণ করতে হলে আমাদের মত সাধারণ নাগরিকদের জন্য কি অবস্হা অপেক্ষা করছে একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারছি না। সারা বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে সেখানে বাংলাদেশ কিভাবে স্বাভাবিক থাকবে সেটিও বাস্তবতা তাই বলে ডাক্তার ধরেও দেখবে না, ভর্তি হতে পারবে না- তা কোন ভাবে গ্রহণ যোগ্য হতে পারে না তাই কক্সবাজার জেলার একমাত্র হাসপাতালকে আধুনিকায়ণ করে যেভাবেই হউক নাগরিকদের চিকিৎসা সেবা নিশ্চিত করার আবেদন জানাচ্ছি । আবেদনকারি,
মোহাম্মদ আলম বাহাদুর
সাধারণ সম্পাদক
টেকনাফ পৌর আওয়ামী লীগ।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off