1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা 

রানীশংকৈলে বি,এস,ক্লিন এর উদ্যোগে যানবাহনসমূহ ও পণ্যবাহী সকল গাড়িতে জীবাণুনাশক স্প্রে| Tenaf 71

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৬১৩ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ্ আল নোমান,ঠাকুরগাঁও প্রতিনিধি:-

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ সোসাইটি অফ ক্লিন এর উদ্যোগে গত ১০ই জুন থেকে ১৫ই জুন ৫ দিন ব্যাপী এক জীবানুনাশক স্প্রে করণ সেমিনারের আয়োজন করা হয়।

জানা যায়, রাণীশংকৈল উপজেলার শিবদিঘি যাত্রী ছাউনি মোড়ে দাঁড়িয়ে টানা ২৪ ঘন্টা ৫ দিনে আনুমানিক ১০০০ যানবাহন সমূহ ও পণ্যবাহী সকল গাড়িতে জীবাণুনাশক স্প্রে প্রদান করা হয়।

বি ,এস ,ক্লিন এর আহবায়ক আহসান হাবীব এর সাথে কথা বললে তিনি আমাদের টেকনাফ ৭১ প্রতিনিধি কে বলেন,
আমি ২০১৮ সালে ২ এপ্রিল ঠাকুরগাঁও জেলা থেকে শুরু করে ৬৪ টি জেলায় সাইকেল ভ্রমণ করি ,তখন দেশের পরিবেশের অবস্থান লক্ষ্য করে আমার মনে হয় পরিবেশের উপর পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে ব্যাপক প্রয়োজনীয়তা রয়েছে। সেই উদ্যোগে বি ,এস ,ক্লিন এর যাত্রা শুরু হয়।তারই ধারাবাহিকতায় কোভিড-১৯ বিস্তার রোধ কল্পে বিভিন্ন হাট বাজার, শপিং মল, জনসমাগম এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য হ্যান্ড মাইক নিয়ে প্রচার-প্রচারণা করেছি, এবং বিভিন্ন বাড়ি বাড়ি ও শপিং মল ,শহরে অবস্থানরত বাজার, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন- ঠাকুরগাঁও জেলার -বালিয়াডাঙ্গী, হরিপুর, পীরগঞ্জ, রানীশংকৈল উপজেলার” উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা পুলিশ স্টেশন সহ বিভিন্ন ঝুঁকি পূর্ণ এলাকায় জীবাণুনাশক স্প্রে করেছি।

তিনি আরো বলেন, এ যাবৎ আমরা যা করেছি সব কিছু নিজস্ব অর্থায়নে, এখন পর্যন্ত আমরা সরকারি কোন অনুদান সহযোগিতা পায়নি, আমাদের সংগঠন কে শক্তিশালী ও সামনে এগিয়ে নিয়ে যেতে সরকারের সুদৃষ্টি কামনা করছি। তিনি সেই সাথে সারাদেশব্যাপী এমন উদ্যোগ নিতে সকলের প্রতি আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off