1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ  ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে টেকনাফে অবহিত করণ সভা অনুষ্ঠিত  হ্নীলা উত্তর বিএনপির সাংগঠনিক ৫নং ওয়ার্ডের কর্মী সমাবেশ ও আহবায়ক কমিটি ঘোষণা 

হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা 

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সংবাদ দাতা

টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকালে বিদ্যালয়ের হল রুমে তা গঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ সহ বিভিন্ন সদস্যরা।

বিদ্যালয়ের তথ্য সূত্রে জানাগেছে, বিদ্যালয় এসএমসি কমিটি গঠন কল্পে সকালে কমিটির সর্বস্থরের সদস্যদের উপস্থিতিতে সভাপতি পদে প্রার্থীর আহবান করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু নোমান মোহাম্মদ আব্দুল্লাহ সহ বিভিন্ন সদস্যরা। পরে তিন জন প্রার্থী সভাপতি পদে নাম জমাদেন। তবে কেউ কাউকে সভাপতি পদে ছাড় না দেওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকলের উপস্থিতিতে প্রকাশ্যে ভোটের ব্যবস্থা করা হয়। যাতে রাশেদুল আলম ৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুল আলম ২ ভোট ও তাসলিমা আকতার ১ ভোট পান। কিন্তুু একজন ভোট প্রদানে বিরত থাকেন। কমিটির অপরাপর সদস্যরা হলেন মোহাম্মদ ইউনুস অভিভাবক সদস্য, মাস্টার সিদ্দিক আহমদ সদস্য। কমিটির অবশিষ্ট সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে বলে জানাগেছে।

এ বিষয় উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার হোছন আহমদ জানান, সকালে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন নিয়ে একটি বৈঠক ছিল। যাতে সদস্যরা তাদের প্রত্যক্ষ ভোটে স্বাধীনভাবে মতামত প্রয়োগ করে বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করেছেন। আমরা সরকারি বিধি মোতাবেক একাধিক প্রার্থী থাকাই নির্বাচন প্রক্রিয়ায় গিয়েছি । তারা যাকেই সভাপতি নির্বাচিত করেছেন তা আমরা মেনে নিয়েছি। আশা করি ভবিষ্যতে স্কুলের পড়ালেখা সহ বিভিন্ন বিষয়ে তারা সার্বিক সহযোগিতা করবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!