
নাছির উদ্দীন রাজ, টেকনাফ।
কক্সবাজার টেকনাফে সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক, মানব পাচার ও অপহরণ বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় টেকনাফ বাসীর নিরাপত্তা, জনসার্থ বিষয়ক সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্তও গৃহীত হয়। যাতে আগামীতে সুন্দর ও পর্যটক বান্ধব টেকনাফ হিসেবে গঠন করে জাতীয় ভাবে অর্থনৈতিক সমৃদ্ধি পথ সহজ হয় সেভাবে কাজ করতে হবে। পাশাপাশি সরকারের নির্বাচি ইস্তেহারে দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি ইতি মধ্যে বাস্তবায়ন করতে শুরু করেছে। তাই সেই সুফলকে পেতে ও ধরে রাখতে এলাকার আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, অর্থনৈতিক স্বচ্ছলতা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন বিভাগ বা বাহিনী কে আমার সকল কে সহযোগিতা করতে হবে। টেকনাফে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার -৪ আসনের সংসদ সদস্য ও কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী গণমাধ্যম কে উক্ত কথা গুলো বলেছেন।

শনিবার (৪ জুন ) সকালে টেকনাফ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান এর সভাপতিত্বে টেকনাফ উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমদ, কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম মাজেদুর রহমান সহ র্যাব, কোস্টগার্ড, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্ণেল মহিউদ্দিন আহমদ জানান, উখিয়া – টেকনাফের সমস্ত সীমান্তে আমরা যথাযথ দায়িত্ব পালন করছি। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সীমান্তের পরিত্রতা রক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করতে । তবে মিয়ানমারের অভ্যান্তরিন সংঘাতে রোহিঙ্গা অনুপ্রবেশের কোন শস্কা নেই।

উল্লেখ্য, টেকনাফ উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং মাদক, চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি টেকনাফ অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply