1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১৪৯ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ। 

কক্সবাজারের উখিয়া থেকে দীর্ঘদিনের পলাতক এক সাজাপ্রাপ্ত আসামি কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫’র সদস্যরা। সে উখিয়া পালংখালী ইউনিয়নের নলবুনিয়ার (মহিলা মেম্বারের বাড়ি) এলাকার আইয়াবুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৯)।

বুধবার (০১ জুলাই)  বিকালে কক্সবাজার র‍্যাব-১৫’র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক এক সংবাদে তা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৩০ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল উখিয়া পালংখালী বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক মামলায় ০১ (এক) বছরের সশ্রম কারাদণ্ড ও ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা, অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি মিজানুর রহমান (৩৯)-কে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) ধারার ১০(ক) উপধারায় মামলা রয়েছে। উক্ত মামলায় আদালত কর্তৃক সাজা ঘোষণার পর থেকেই আসামি আইনি চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিল।

গ্রেপ্তার পরবর্তী আইনি কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে আসামিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off