1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উখিয়া টেকনাফ সার্কেল এসপি নিহাদ আদনান তাইয়ানের পদোন্নতি জনিত বিদায় | টেকনাফ ৭১

  • আপডেট সময় : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৭৫০ বার পড়া হয়েছে

আরাফাত সানী  

টেকনাফ ৭১ ডেস্ক::

কক্সবাজারের উখিয়া-টেকনাফের সাহসী চৌকস পুলিশ অফিসার এসপি নিহাদ আদনান তাইয়ানের পদোন্নতি জনিত কারণে কক্সবাজার ছেড়ে চলে যেতে হচ্ছে বঙ্গবন্ধুর জন্মস্থান গোপালগঞ্জে। এই নিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস শেয়ার করেছেন। স্ট্যাটাসটি হুবুহু দেওয়া হলো-

বিদায় উখিয়া-টেকনাফ, বিদায় কক্সবাজার, সময় কত দ্রুত চলে যায়, মনে হয় এইতো সেইদিন জয়েন করলাম অথচ দেখতে দেখতে প্রায় পৌনে ২ বছর হয় গেল, কত স্মৃতি এই সুন্দর শহরে, অপার সৌন্দর্যের এই লীলাভূমিতে, সারাজীবন মিস করব এই শহরকে, বিশেষ করে উখিয়া-টেকনাফের অপূর্ব সমুদ্র সৈকতকে! অশেষ কৃতজ্ঞতা কক্সবাজার জেলার সম্মানিত পুলিশ সুপার স্যারকে যার বলিষ্ঠ নেতৃত্বে রোহিঙ্গা ক্যাম্প বেষ্টিত অত্যন্ত সেনসিটিভ একটি ক্রাইম জোনে মনোবল দঢ় রেখে কাজ করে যাওয়া সম্ভব হয়েছে, স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা! কৃতজ্ঞতা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্যারকে সার্বক্ষণিক পাশে থেকে সাপোর্ট করবার জন্য! কৃতজ্ঞতা জেলার অন্যান্য সহকর্মীদের প্রতি, বিশেষ করে আমার নিজ সার্কেল অফিস এবং আমার জুরিসডিকশনের দুটি থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য সহযোদ্ধাদের প্রতি! ভালোবাসা রইল এলাকার মুক্তিযুদ্ধের আদর্শে উজ্জীবিত প্রবীণ ও তরুণ রাজনীতিবিদ, কমিউনিটি পুলিশের সদস্যগণ, সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য বিভিন্ন পেশার জনগণের প্রতি, সর্বোপরি এলাকার সাধারণ জনগণের প্রতি যারা আমাকে কোন স্বার্থ ছাড়াই কাছের করে নিয়েছিল। চেষ্টা করেছি মানুষকে আমার অথরিটির ভেতর থেকে যতটুকু সম্ভব হয় সাধ্যমত সেবা দেবার জন্য!! আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা ও ভালোবাসা, সকলে ভালো থাকবেন, আমার সাথে ফেইসবুক, মোবাইল কিংবা সরাসরি কানেক্টেড থাকবেন আজীবন এটাই প্রত্যাশা, আর আমার নতুন কর্মস্থলে সকলকে আমন্ত্রণ রইল।

সৃষ্টিকর্তার অপার কৃপায় আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি আমার নতুন কর্মস্থলের জন্য, আমাদের জাতির জনক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আমার পদায়ন হয়েছে, আমি কৃতজ্ঞ বাংলাদেশ সরকার এবং আমার ডিপার্টমেন্ট এর প্রতি আমাকে এই সুযোগ দেবার জন্য! সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার উপর অর্পিত দায়িত্ব আমি যথাযথভাবে নিষ্ঠা, ভালোবাসা ও পেশাদারিত্বের সাথে পালন করতে পারি!

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!