1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

টেকনাফ থানার মানবিক ওসি তদন্ত ‘দোহা’ করোনা আক্রান্ত: দোয়া কামনা

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ১৩৪৩ বার পড়া হয়েছে

টেকনাফ  ৭১ ডেস্ক:

মোঃ আরাফাত সানী   

ককসবাজর টেকনাফ মডেল থানার ওসি তদন্ত এবি এম এস দোহা একজন মানবদরদী পুলিশ কর্মকর্তা হিসেবে সর্বমহলে পরিচিতি অর্জন ও সুনাম কুড়িয়েছেন।মানবসেবা ও দেশপ্রেম, পেশাদারিত্ব, দায়িত্ববোধ, এলাকার শান্তি এবং আইনশৃঙ্খলা সমুন্নত রাখায় কক্সবাজার জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করা এ পুলিশ কর্মকর্তা দেশে প্রাণঘাতী কভিড-১৯ নভেল করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে এর বিরুদ্ধে সম্মুখসারির যোদ্ধা হিসেবে লড়াইয়ে অবতীর্ণ হন। সরকারের নির্দেশনায় করোনা রোধের পাশাপাশি কর্মহীন হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া ও সচেতন করাসহ নানাভাবে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন। কিন্তু হঠাৎ করে তিনি বৃহস্পতিবার জ্বর ও মাথা ব্যথায় আক্রান্ত হন। ওই দিন তার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পাঠানোর পরে শুক্রবার রাতে তার রিপোর্ট করোনা পজিটিভ আসে। এ চৌকস পুলিশ কর্মকর্তা বর্তমানে থানায় নিজ ব্যাচেলর কোয়ার্টারে আইসোলেশনে আছেন।

এই বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, বৃহস্পতিবার পুলিশ কর্মকর্তার কাছ থেকে নেওয়া করোনা পরীক্ষার প্রতিবেদনে উক্ত কর্মকর্তার ফলাফল পজেটিভ এসেছে। কর্মকর্তাকে বাসায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। করোনা রোধে পুলিশ সদস্যরা দিন-রাত দায়িত্ব পালনকালে তাঁদের অনেকের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হচ্ছে।

ওসি তদন্ত এবি এম এস দোহা জানান, দেশ ও মানুষের সেবা করার মহান ব্রত নিয়ে পুলিশে চাকরি নিয়েছি। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আমৃত্যু দেশ ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন, বর্তমানে আইসোলেশনে আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off