1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

রামু সেনানিবাসে কর্তব্যরত মিলিটারী পুলিশ কর্তৃক ইয়াবা পাচারকারী আটক

  • আপডেট সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০
  • ৫৯৭ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)

 

 

আজ ( শনিবার) ০৪ জুলাই,২০২০ সকাল ০৯৩০ ঘটিকার সময় ১০০০(এক হাজার) পিস ইয়াবা সহ রামু সেনানিবাসের সিএসডি গেট হতে মো:ইমরান নামে এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে কর্তব্যরত মিলিটারী পুলিশ।

মাদক ব্যবসায়ী মো: ইমরান ইজিবাইক যোগে মরিচ্যা হতে রামু যাওয়ার পথে রামু সেনানিবাসের এসএসডি এমপি গেইট অতিক্রমকালে কর্তব্যরত মিলিটারী পুলিশ কর্তৃক নিয়মিত তল্লাশি চালানোর সময় ইজিবাইক এর ইন্জিন কাভারের নীচ থেকে একটি প্যাকেট উদ্ধার করা হয় । পরবর্তীতে উক্ত প্যাকেট থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা পাওয়া যায় ।সেনানিবাস সূত্রে জানা যায় যে, রামু- মরিচ্যা রোডে গমনাগমনকারী প্রতিটি যানবাহন সেনাবানিবাস সংলগ্ন এলাকা অতিক্রম করার সময় দুইটি চেকপোস্টে কর্তব্যরত মিলিটারী পুলিশ সদস্য কর্তৃক নিয়মিতভাবে তল্লাশি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় মরিচ্যা হতে রামুগামী ইজিবাইকটি তল্লাশি চালিয়ে উল্লেখিত সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মিলিটারী পুলিশ কর্তৃক আসামী কে আটককৃত ইয়াবা সহ র‍্যাব-১৫ এর নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off