1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

টেকনাফে ৮০ হাজার মিটার কারেন্ট জালসহ ৭শ কেজি মাছ জব্দ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৫৩১ বার পড়া হয়েছে

জুবাইরুল ইসলাম জুয়েল::টেকনাফ

কক্সবাজার টেকনাফে সাগর উপকূলীয় বিভিন্ন অঞ্চলের
বঙ্গোপসাগরে মৎস্য প্রজনন মৌসুমে সমুদ্রে মাছ ধরার উপর টানা ৬৫ দিন নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য অধিদপ্তর।

যা গত ২০ মে থেকে শুরু হয়ে এই মাসের ২৩ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতেও সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে যাওয়ায় টেকনাফ উপকূলীয় বাহারছড়া জিসি আউটপোস্ট কোস্টগার্ডদের কান্টিনজেন কমান্ডার এরশাদুল ইসলামের নেতৃত্বে বাহারছড়ার কোস্ট গার্ড অভিযান চালিয়ে বাহারছড়ার বিভিন্ন মৎস্যঘাট থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বুধবার (৮জুলাই) সকাল ৯ টার দিকে নৌকা নামার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন নৌকার ঘাট থেকে প্রায় ৭শ কেজি সামুদ্রিক মাছ জব্দ এবং ৮০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। পুড়ানো জালের আনুমানিক মূল্য প্রায় ২৮ লাখ টাকা। এসময় সকল মৎস্যজীবী কোস্ট গার্ডদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে কাউকে আটক করা সম্ভব হয়নি পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও গরীব অসহায় মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছে।

বাহারছড়া জিসি আউট পোস্টের কমান্ডার এরশাদুল ইসলাম জানান,৬৫ দিন সাগরে মাছ ধরার উপর সরকার যে নিষেধাজ্ঞা আরোপ করছে তা বাস্তবান করতে তাদের অভিযান অব্যাহত থাকবে। কেহ নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ ধরতে গেলে উর্ধ্বতন কর্মকতার আদেশক্রমে জাল জব্দ করাসহ বিভিন্ন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

উল্লেখ্য,যা গত ২০ মে থেকে শুরু হয়ে এই মাসের ২৩ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে। এদিকে টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেনের বরাতে জানা যায় এই বন্ধের সময়ে কার্ডধারী তালিকাভুক্ত ৭হাজার ৮৬০জন জেলে পরিবারের মধ্যে ৪৪০.১৬০ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off