1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফ হোয়াইক্যং এর বালুখালী এলাকা থেকে ৩,০০,০০০ পিস ইয়াবাসহ ০২ জন আটক করেছে র‍্যাব-১৫

  • আপডেট সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৭৮৯ বার পড়া হয়েছে

র‍্যাব-১৫ বার্তা

 

কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং এর বালুখালী এলাকা থেকে ৩,০০,০০০ পিস ইয়াবাসহ ০২ জন অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১৫।

গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং বালুখালী (তুলাতলি) জামে মসজিদ থেকে অনুমান ১৫০ ফুট দক্ষিনে কক্সবাজার টু টেকনাফ পাঁকা রাস্তার পাশে কালবার্ট এর নিচ দিয়ে প্রবাহিত ছােট ছড়া দিয়ে পায়ে হেটে কতিপয় অস্ত্রধারী মাদক ব্যবসায়ী মাদকের একটি বড় চালান নিয়ে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ১০/০৭/২০২০ খ্রিঃ ভাের আনুমানিক ০৫.৩০ ঘটিকায় উপরােক্ত স্থানে পৌছালে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের হাতে থাকা দেশীয় লােহার তৈরি কিরিচ ব্যবহার করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী ১। মােঃ শফিক (২৫), পিতা মােঃ ইলিয়াছ, মাতা-নুরবাহার, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প নং-০৮ W, ব্লক-এ-১৯, থানা-উখিয়া, জেলা কক্সবাজার, ২। আব্দুল করিম (২২) পিতা-আবুল কাশেম, মাতা-নুর জাহান, সাং-হােয়াইক্যং বালুখালী (তুলাতলি) কোলা মিয়া গুনাপাড়া ওয়ার্ড নং-২, ইউপি-হোয়াইক্যং থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার কে ধৃত করে এবং ধৃত আসামীদের সহযোগী অজ্ঞাতনামা ৩ জন কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের কাধে থাকা ২ টি পাটের বস্তা তল্লাশী করে সর্বমােট ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, পলাতক আসামীদের সহযােগীতায় দীর্ঘদিন যাবৎ মাদক ইয়াবা ট্যাবলেট মায়ানমার থেকে নাফ নদী দিয়ে কৌশলে বাংলাদেশে পাচার করে থাকে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা প্রায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off