1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
জামায়াতে লংমার্চ সফল করার লক্ষ্যে টেকনাফে জামায়াতের স্বাগত মিছিল এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ

বরিশাল মহানগরীতে র‌্যাব-৮ কর্তৃক বিপুল পরিমাণ মাদকসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক।

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৪২৮ বার পড়া হয়েছে

র‌্যাব-৮ বার্তা

 

অদ্য ১২/০৭/২০২০ইং তারিখে বরিশাল মহানগরীর ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকার অনির্বান ক্যাডেট কলেজ সংলগ্ন শিবলু বিলাস নামক ছয়তলা বাড়ির নিচতলায় কেয়ারটেকারের ঘর এবং স্টোররুম থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবা উদ্ধার করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল।
অভিযানে লাকি আক্তার(২৫) নামক এক পাইকারি মাদক বিক্রেতা এবং তার সহযোগী বাড়ির কেয়ারটেকার মো: মিন্টু হাওলাদার(৩২) কে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের জিম্মায় থাকা ৪ কেজি গাঁজা ও ৮১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আসামীদের দেয়া তথ্যমতে, লাকি আক্তার কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করতো। এরপর সড়কপথে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতো। অত:পর ঢাকা-বরিশাল রুটের লঞ্চযোগে মাদকের চালান বরিশালে নিয়ে আসতো। মাদক পরিবহনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্য তার দুইবছরের শিশুসন্তানকে সাথে নিয়ে যেত।
মাদক পরিবহনের সময় প্রশাসনকে ধোঁকা দেয়ার জন্য কখনো রাইসকুকার, কখনো পাপস, কখনো শীতলপাটি, কখনো ফলের কার্টুনের মধ্যে লুকিয়ে মাদক বহন করতো।
এরপর মাদক নিজের বাসায় না রেখে শিবলু বিলাস নামক বাড়ির কেয়ারটেকারের ঘর ও স্টোররুমে মজুদ করতো। সেখান থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার তরুণসমাজ, রিক্সাচালক ও বিভিন্নবয়সী মাদকসেবীদের কাছে খুচরা মাদক বিক্রয় করতো।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহনকারী বরিশাল র‌্যাব-৮ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলামের বিপিএম স্যারের তৎপরতার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও মাদক নির্মূলে এধরণের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off