1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
এসিল্যান্ড ও কানুনগো না থাকায় টেকনাফ ভূমি অফিসে সেবা কার্যক্রম ব্যাহত আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত  অনন্য রেকর্ড গড়লেন উখিয়া প্রেসক্লাবের সভাপতি আনোয়ার টেকনাফে যুব নেতৃত্বে নেক্সাস অ্যাডভোকেসি সংলাপ: স্থানীয় সমস্যা সমাধানে সেবা প্রদানকারীদের কার্যকর উদ্যোগের আহ্বান টেকনাফে ৬৮ যুবকের টিভেট প্রশিক্ষণে যুক্ত হওয়ার সুযোগ নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

টেকনাফে মারোত”র করোনা মহামারীতে খাবার বিতরণ এর শততম দিবসে সংবর্ধনা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৫৩৬ বার পড়া হয়েছে

টেকনাফ৭১ ডেস্ক::

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজারে টেকনাফে মানসিক রোগীদের তহবিল মারোত এর উদ্যোগে আয়োজিত ধারাবাহিক খাবার বিতরণ এর নানা আয়োজনে শততম দিবস উদযাপন উপলক্ষে এক সমাবেশ স্থানীয় পৌর শহরের হাকিম আলি মার্কেটে সংগঠন এর সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল, প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন সংগঠন এর প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ প্রণয় রুদ্র, প্রথম আলো পত্রিকার টেকনাফ প্রতিনিধি গিয়াস উদ্দিন, টেকনাফ ২৪ টিভির সাইফুদ্দিন মোহাম্মদ মামুন, টেকনাফ পিএমএ চেয়ারম্যান শাহ আলম, অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাভিশনের প্রতিনিধি আবদুস সালাম, যায়যায়দিন টেকনাফ প্রতিনিধি মোঃ আরাফাত সানী, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, মোশাররফ হোসেন, ফারিয়া সেক্রেটারি রফিকুল ইসলাম, মারোত উপদেষ্টা সাইফুল হাকিম, সহসভাপতি ঝুন্টু বড়ুয়া, সেক্রেটারি রাজু পাল, জয়েন্ট সেক্রেটারি মোবারক হোসাইন ভুইয়া, আইটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, অর্থ সম্পাদক আজিম উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মিরাস উদ্দিন প্রমুখ।

সভায় বিগত ৯৯ দিনের কর্মজজ্ঞে যারা নিয়মিত অবদান রেখেছে তাদের মধ্যে থেকে তিন ক্ষুদে কর্মী অরিন পাল প্রত্যয়, মারুফ হাসান মুন্না, অন্বেষা পাল রিয়া ও হারুনর রশীদ এর হাতে পুরস্কার বিতরণ করা হয়। সভায় বক্তাগণ মানসিক রোগীদের মাঝে ধারাবাহিক তৈরি খাবার বিতরণ একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। মারোত এর উত্তরোত্তর সফলতা কামনা করেন। পরে উপজেলা পরিষদ এর সামনে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইফুল ইসলাম এর মাধ্যমে কর্মসূচি উদ্ভোদন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off