1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে! 

টেকনাফে’we believe in sufism’স্লোগানকে ধারণ করে আত্মপ্রকাশ করেছে Light of Islam

  • আপডেট সময় : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৬৪২ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক:

প্রেস বিজ্ঞপ্তি :

যার অন্তরে নবী প্রেম নাই ঐ অন্তর মুর্দা। আর যার অন্তরে নবী প্রেম আছে সেই অন্তর জিন্দা। তাইতো সেদিন এজিদরা ইমাম হোসাইন (রাঃ) কে শাহাদাত করানোর পরও তাঁর মস্তক মোবারককে পাশে রেখে আসরের নামায আদায় করতে পেরেছিল। যে নামাযে নবী (দরুদ) এর আওলাদকে সালাম দিতে হয় সেই নামায তারা আদায় করেছিল আওলাদে মোস্তফা কে শাহাদাত করে। নিশ্চয়ই তাদের অন্তর মুর্দা ছিল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামও বলেছেন, “দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাইতে নিদ।” যার অন্তরে আওলাদে মোস্তফার ভালোবাসা থাকে সে কখনো নবী (দরুদ) এর শান মান খাটো হয় এমন কথা বলতে পারে না। আর এমন কথা বলতে পারে না বলেই ঈমানের মূল নবী করীম (দ)।

বাস্তব জগত ছাড়াও ভার্চুয়াল জগতে যখন নবী পাক (দরুদ), সাহাবায়ে কেরাম (রাঃ) সহ আউলিয়া কেরামের চরিত্র হননে ব্যস্ত একদল পথভ্রষ্ট, ঠিক সেই মুহূর্তেই আজ ২২ জুলাই (বোধবার) বিকালে সীমান্ত উপজেলা টেকনাফের ট্রানজিত জেটিতে আত্মপ্রকাশ করল Light of Islam নামে সামাজিক সংঘটন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমদের সঞ্চালনায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টাস এর শিক্ষার্থী, বাংলাদেশ টেলিভিশন ও বেসরকারি টিভির ধর্মীয় আলোচক হাফেজ মৌলানা মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অত্র অনুষ্ঠান পরিচালনা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আমিন ও নাঁতে রাসুল (দ) পরিবেশন করেন মোহাম্মদ নুর। এছাড়া উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র জিয়া উদ্দিন, টেকনাফ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোহাম্মদ আইয়ুব। এছাড়াও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন Light of Islam এর শুভাকাঙ্ক্ষী আব্দুল ওয়াজেদ, জিয়াউল হক সবুজ, আবু সিদ্দীক, শিল্পী শাহ নেওয়াজ, সাইদুল বাশার, মোহাম্মদ জসিম, সাইফুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকনাফে রাসুল (দ) এর প্রেমিকরা যখন অন্তিম পর্যায়ে ঠিক সেই সময়ে Light of Islam এর আত্মপ্রকাশ আমাদেরকে আশান্বিত করেছে। পরিশেষে হালকায়ে জিকির ও মিলাদ-কিয়ামের মাধ্যমে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তির জন্য দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off