1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মোঃ জুনায়েদ এর নামে হ্নীলা মৌলভীবাজারে মানব বন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ব্যাখ্যা দিলেন – জুনায়েদ  শিক্ষা বিস্তারের হ্নীলা একাডেমির ভূমিকা প্রশংসনীয় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্টানে বক্তারা  রেমিটেন্স যোদ্ধা কে মানব পাচার কারি সাজিয়ে মিথ্যা সংবাদ ও অপপ্রচারের প্রতিবাদ এবং ব্যাখ্যা  আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

টেকনাফে বন্দুকযুদ্ধে বখতিয়ার মেম্বারসহ তাহের নিহত

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৭৪৩ বার পড়া হয়েছে

টেকনাফ৭১ ডেস্ক:: 

মোঃ আরাফাত সানী,মোঃ শেখ রাসেল::কক্সবাজার টেকনাফ থানা পুলিশের সাথে গোলাগুলিতে উখিয়ার ইউপি সদস্যসহ দুই মাদককারবারি নিহত ও ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল অস্ত্র,গুলি ও ইয়াবা।

জানাযায়, ২৩ জুলাই (বৃহস্পতিবার) ২টার দিকে ২০১৮ সালের একটি মাদক মামলার আটক ইউনুছ নামে এক আসামীকে সাথে নিয়ে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশের নেতুত্বে পুলিশের একটি দল উখিয়া কুতুপালং এলাকায় মাদক বিরোধী একটি সাঁড়াশী অভিযান পরিচালনা করে মাদক মামলার এজাহার নামীয় পলাতক আসামী কুতুপালং এলাকার মৃত কালা মিয়ার পুত্র মৌলভী বখতিয়ার প্রকাশ বখতিয়ার মেম্বার (৫৫) এবং কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা ইউসুফ আলীর পুত্র মোঃ তাহের (২৭)কে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১০ লক্ষ টাকা উদ্ধার করে আটক আসামীদের থানায় নিয়ে আসা হয়। এরপর ধৃত আসামীদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের সাথে মাদক কারবারে জড়িত বেশ কয়েকজন ইয়াবা ব্যবসায়ীদের নাম ঠিকানা স্বীকার করে এবং টেকনাফ উপজেলা হ্নীলা ওয়াব্রাং এলাকার সৌদি প্রবাসী নুর হোসেনের একাশি গাছের বাগানের ভিতর ইয়াবা ও অস্ত্র মজুদ আছে বলে স্বীকারোক্তি দেয়। এরপর আসামীদের কাছ থেকে পাওয়া তথ্য গুলো পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ২৪ জুলাই (শুক্রবার) গভীর রাত দেড়টার দিকে হ্নীলা ওয়াব্রাং এলাকায় অভিযানে গেলে আটক আসামীদের সহযোগীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ী গুলি বর্ষন করলে (এএসআই) মাঝহারুল ইসলাম,(এএসআই) ফকরুজ্জামান,কনেষ্টবল মোঃ শহিদুল ইসলাম, মোঃ হাবিব ও আবু হানিফ নামে ৪ পুলিশ সদস্য আহত হয়। এরপর আত্মরক্ষার্থ পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে আটক আসামী বখতিয়ার মেম্বার ও রোহিঙ্গা তাহের গুলিবিদ্ধ হয়। উভয় পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর পুলিশ সদস্যরা গুলিবিদ্ধ দুই আসামীকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে সেখানে পৌছার পর দায়িত্বরত ডাক্তার তাদের দুই জনকেই মৃত ঘোষনা করে।

পুলিশের দাবী ঘটনাস্থল তল্লাশী করে দেশীয় তৈরী ৫টি এলজি,১৭ রাউন্ড তাজা কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা,২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে (ওসি) প্রদীপ কুমার দাশ আরো বলেন আগামী ডিসেম্বর মাসের মধ্যে মাদক পাচার জিরো ট্রলারেন্স নিয়ে আসার জন্য মাদক কারবারে জড়িত অপরাধী যত বড় প্রভাবশালী ব্যাক্তি হোক না কেন সরকার ঘোষিত মাদক বিরোধী পুলিশের চলমান এই যুদ্ধ থেকে কেউ রেহাই পাবেনা। পাশাপাশি যে সমস্ত অপরাধীরা এখনো মাদক ব্যবসায় জড়িত তাদেরকে আইনের আওয়তাই নিয়ে আসার জন্য তিনি স্থানীয় জনগনের সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!