1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

হ্নীলা ইউনিয়নে ১৩৫ ইমাম/ মুয়াজ্জিন কে করোনা অনুদান দিলেন টেকনাফ ইউ এন ও মোঃ সাইফুল ইসলাম

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪২৮ বার পড়া হয়েছে

 

নাছির উদ্দীন রাজ (টেকনাফ ৭১)

 

টেকনাফের হ্নীলা ইউনিয়নে করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন মসজিদের ইমাম / মুয়াজ্জিন সহ ১৩৫ জনকে ৪৫০০ টাকা করে( নগত) ঈদুল আযহা উপলক্ষে অনুদান প্রদান করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম। ২৬ জুলাই বিকেলে হ্নীলা ইউনিয়ন পরিষদের মিলনায়তনে বিশ্ব খাদ্য সংস্থা (WFP)র অর্থায়নে এনজিও সংস্থা সুশীলনের মাধ্যমে এ অনুদান প্রদান করা হয়। টেকনাফ ইউ এন ও বলেন, আমার কাছে যখন জাতীয় ও আন্তর্জাতিক এনজিও সংস্থাগুলো বিভিন্ন সাহায্যের কথা বলতো তখন আমি দেয়ার সময় দেখতাম বিভিন্ন সম্প্রদায় সুযোগ সুবিধা গুলো পেত। কিন্তুু ধর্মীয় নেতৃবৃন্দরা যারা আছেন তারা সম্মানিত ব্যক্তি, সব জায়গায় গিয়ে তারা চাইতে পারেন না, সেজন্য আমি চেয়েছি সুশীলন এনজিও যে সহযোগিতা দিচ্ছে সেটা যেন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনেরা বাদ না যায়। আপনারা ধর্মীয় নেতা আপনাদের কথা সমাজের সর্বস্তরের লোকেরা শুনেও মানে। তাই আপনারা প্রতি শুক্রবারে আমাদের দেশের বর্তমান যে সমস্যা করোনা, বাল্যবিবাহ, মাদক ও মানব পাচার নিয়ে নির্ভয় কোরআন ও হাদিস দিয়ে আলোচনা করে মানুষকে বোঝাবে। যেহেতু আমাদের টেকনাফ এর অভিশাপ থেকে বাঁচতে পারে। আগামী দিনে যে কুরবান অনুষ্ঠিত হবে তা ইসলামী ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী সরকারি নির্দেশিত বিধি-বিধান মেনে পালন করবেন। ঈদের জামায়াত মসজিদ ছাড়া কোন খোলা স্থানে হবে না। সকলে স্বাস্থ্যবিধির ক্ষেত্রে বেশি বেশি নজর দিবেন। রোহিঙ্গা আসার কারণে স্থানীয়রা ক্ষতিগ্রস্ত হওয়ায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে পর্যাক্রমে অসহায় স্থানীয়দের এন জি ও সংস্থার মাধ্যমে সহযোগিতা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সুশীলনের সহকারী পরিচালক মোহাম্মদ নূরুল ইসলাম, হ্নীলা ইউনিয়ন পরিষদের সচিব শেখ ফরিদ উদ্দীন সহ আরও অনেকেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off