1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

কক্সবাজার জেল থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ মুক্তি পেয়েছেন

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২০
  • ৪৩৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

 

কক্সবাজারে পুলিশের গুলিতে নিহত সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের ডকুমেন্টারি তৈরির সহযোগী ও স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিপ্রা দেবনাথ অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন। রবিবার (৯ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি। কক্সবাজার জেলা কারাগারের তত্বাবধায়ক (সুপার) মো. মোকাম্মেল হোসেন তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।

তাকে গ্রহণ করতে জেলগেটে উপস্থিত ছিলেন তার ভাই সৈকত দেবনাথ ও শিপ্রা দেবনাথের আইনজীবী অরূপ বড়ুয়া তপুসহ অন্যরা। মুক্তির পর শিপ্রাকে নিয়ে চলে যান তার ভাই সৈকত দেবনাথ।

আইনজীবী অরূপ বড়ুয়া তপু জানান, রবিবার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (রামু) শিপ্রার জামিন চেয়ে আবেদন করা হয়। বেলা ১২টায় শুনানি শেষে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম দেলোয়ার হোসেন জামিন আবেদন মঞ্জুর করেন। এরপরই দ্রুততার সাথে জামিনের কপি বিশেষ ব্যবস্থায় কারাগারে পাঠানো হয়।

কক্সবাজার জেলা কারাগার সূত্র জানায়, আদালত থেকে শিপ্রার জামিন মঞ্জুরের কাগজ আসার পরপর দ্রুত তা যাচাই-বাছাই করে তাকে মুক্তি দেয়া হয়।

অপরদিকে, সিনহার অপর সঙ্গী সাহেদুল ইসলাম সিফাতের জামিন আবেদনের শুনানি হলেও আদালত এখনও আদেশ দেয়নি বলে জানিয়েছেন সিফাতের আইনজীবী মাহবুবুল আলম টিপু। তিনি জানান, জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে বেলা পৌনে ১২টায় হত্যা ও মাদকের দুটি মামলায় সিফাতের জামিন আবেদনের শুনানি হয়। একই সঙ্গে মামলার তদন্ত ভার র‍্যাবের কাছে দেওয়ারও আবেদন জানানো হয়। আদালত সোমবার আদেশ দেবে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে মেজর (অব.) সিনহা ও সাহেদুল টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক ধরে হিমছড়ির নীলিমা রিসোর্টে ফিরছিলেন। বাহারছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সাহেদুলকে। তিনি ও শিপ্রা দেবনাথ তিনটি আলাদা মামলায় কারাগারে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off