1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422 টেকনাফে একসঙ্গে দুই ভাই-বোন নূরানী শিক্ষার্থী নিখোঁজ, চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় পরিবার 

টেকনাফে মারোতের উদ্যোগে মানসিক রোগিদের মাঝে রান্না করা খাবার বিতরণ–টেকনাফ ৭১

  • আপডেট সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০
  • ৪০৩ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি,

কক্সবাজারের টেকনাফে মানবিক সংগঠন মানসিক রোগীদের তহবিল মারোতের এর উদ্যোগে উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

করোনা কালীন খাবার বিতরণের ১১১ তম দিবসের পর কিছু দিন বন্ধ থাকার পরিপ্রেক্ষিতে মানসিক রোগিদের খাদ্যাভাব প্রকট হওয়ায় আবার শুরু হয়েছে তাদের মধ্যে রান্না করা খাবার বিতরণ। অস্ট্রেলিয়া প্রবাসী সিদ্দিক আহমেদ এর সহযোগিতায় আজ ১১২ তম দিবসের খাবার বিতরণ করা হয়। সিদ্দিক আহমেদ তার দাদা দাদী ও নানা নানীর ইছালে ছওয়াব উপলক্ষে এ খাবার বিতরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত পরিসরের সমাবেশে অতিথি ছিলেন মারোতের প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল। সংগঠনের সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মারোতের সহ সভাপতি ঝুন্টু বড়ুয়া। সহ সাধারণ সম্পাদক মোবারক হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মারোতের অর্থসম্পাদক আজিম উদ্দিন, আইসিটি সম্পাদক মোহাম্মদ হোসাইন আমিরী, নুরুল ইসলাম ও একরাম হোসেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক সন্তোষ কুমার শীল বলেন মৃত্যু অমোঘ সত্য। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে। কিন্তু মৃত্যু পরবর্তী নিজেকে সমাজে স্মরণীয় করে রাখার জন্য মানুষকে কাজ করতে হবে। কাজের মাধ্যমেই মানুষ বেঁচে থাকবে। সিদ্দিক আহমেদ সাহেব আজ তার দাদা,দাদী ও নানা নানীর পরকালে ভালো রাখার উদ্দেশ্যে আজ যে মহতী আয়োজন করেছেন তাতে মৃত ব্যক্তির আত্মার শান্তি রক্ষিত হবে। একবেলা উন্নত মানের খাবার খেয়ে মানসিক রোগিরা যে আত্মতৃপ্তি পেয়েছে এ ছোয়াব স্রষ্টা নিশ্চয়ই কবুল করবেন। তিনি সমাজের বিত্তশালীদেরকে মানসিক রোগিদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off