1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

সেন্টমার্টিনে আইন শৃংখলা সভা,উপস্হিত নেই বেশির ভাগ সদস্য || Teknaf 71

  • আপডেট সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৪২২ বার পড়া হয়েছে

 

এম,জুবাইর হোছইন,সেন্টমার্টিন থেকে 

কক্সবাজারের টেকনাফ উপজেলার ৬ নং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ আসন্ন পর্ষটক মৌসুমকে সামনে রেখে আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ই সেপ্টম্বর রোজ রবিবার সকাল ১০ ঘটিকার সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলায়াতনে ৬ নং সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেন্টমার্টিন বিজিবির ক্যাম্পের সুবেদার শেখ শরীফ, সেন্টমার্টিন কোষ্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ তৌহিদ,সেন্টমাটিন ট্যারিষ্ট পুলিশের ইনচার্জএস আই আমির আহমদ,সেন্টমার্টিন আওয়ামীলিগের সভাপতি মুজিবুর রহমান, ইউপি সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান খান, হাজী আব্দুস সালাম,মাষ্টার মাহাবুব,প্রাথমিক বিদ্যালয়ের অফিস সহায়ক জয়নুল আবেদীন, সাংবাদিক মাওলানা এম জুবাইর,বর্তমান ওআগত পর্ষটককে নিয়ে, দ্বীপের আইন শৃংখলা বিষয়ে বক্তব্য রাখেন।

স্হানীয় বাসিন্দা জয়নুল আবেদীন হাসপাতাল ও বীচ কর্মীদের বিরুদ্ধে অভিযোগ করতে গিয়ে বলেন আমার ছোট ভাই গত ২১ শে আগষ্টে রোজ শুক্রবার সকাল১১ ঘটিকায় পশ্চিম বীচে সাগরে গোসল করতে নেমে মৃত্যু বরন করেন। ঘটনাব দিন কোন বীচ কর্মী সৈকতে ছিলনা।সে সময়ে হাসপাতালে আমি কোন কর্মকর্তা না পেয়ে নৌবাহিনী জাহাজে নেওয়া পথে মারা যায়।

ইউ পি সদস্য হাজী আব্দুস সালাম বলেন আসন্ন পর্ষটক মৌসুম কে সামনে রেখে দ্বীপের সকল ময়লা আবর্জনা পরিষ্কার করতে হবে। কিছু গুরুত্বপূর্ণ বিষয় তিনি হাউজে উত্তাপন করেন। ইউ পি সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান খান দ্বীপের শিক্ষাগত অবস্হা,চিকিৎসা ব্যাবস্হা,যোগাযোগ ব্যাবস্হা,এবং আগত পর্ষটকের নিরাপত্তা নিয়ে আলাপ করেন। আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমান বলেন জননেত্রী শেখ হাসিনারঘোষনা মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স সেন্টমার্টিনে বাস্তবায়ন করতে হবে।এবং পর্ষটকদের নির্বিঘ্নে ভ্রমন নিশ্চিত করতে হবে।

সভাপতি সমাপনী বক্তব্যে বলেন পরিবেশের বাধার কারনে অনেক উন্নয়ন থেকে বন্ঞিত হচ্ছে দ্বীপও এলাকা বাসী। সেন্টমার্টিনের নতুন জেটি নির্মান ও বঙ্গবন্ধু সড়কটি পরিবেশের অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তারা বাজেটটি স্থগিত রেখেছে। দ্বীপের চতুর্পাশে টেকসই বেড়িবাঁধ অতিব জরুরী হয়ে পড়েছে অন্যতায় সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে বলে অভিযোগ করেন স্হানীয় চেয়ারম্যান।তিনি আরো বলেন সকল ট্যুরিষ্ট গাইডদেরকে স্হানীয় সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ বরাবর পরিচয় নিশ্চিত করিতে হবে।অন্যথায় গাইড করিতে পারিবেনা।
আইনশৃংখলা সভায় বোট মালিক সমিতি,সেন্টমার্টিন বাজার সমিতি,ভ্যান চালক সমিতির,আবাসিক হোটেল ও রেষ্টুরেন্টের,পরিবেশ অধিদপ্তরের কোন প্রতিনিধি উপস্হিত না থাকায় অতিথি গন দুঃখ প্রকাশ করেন। উক্ত সভায় ইউপি সদস্যা রুজিনা বেগম,বেগম বাহার,ইউপি সদস্য নাজির আহমদ,আব্দুর রব, নকরুল ইসলাম, সাংবাদিক নুর মোহাং,মুহামদ জুবাইর,মুহাম্মদ আমিন (বীচ কর্মী), আব্দু শাকুর, আনসার বাহিনীর সদস্যগন উপস্হিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off