1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

হ্নীলায় সিএনজি চালককে অপহরণ : ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী!

  • আপডেট সময় : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৮ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি::

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় জানে আলম (৩০) নামে এক সিএনজি চালককে অপহরণ করেছে সন্ত্রাসী ও চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীরা।
অপহৃত যুবক জহির আহমদের ছেলে। এ ঘটনায় অপহৃতের ভাগিনা মোঃ ইলিয়াছ বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে আরো ৩-৪জনকে বিবাদী করে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়- হ্নীলা ফুলের ডেইল এলাকার রহিমের ছেলে জয়নাল প্রকাশ কালাবদা (৩৫)এর সাথে অপহৃত সিএনজি চালক জানে আলমের সাথে বন্ধুত্ব রয়েছে। সেই বন্ধুত্বের সুবাদে হ্নীলায় ভাড়া নিয়ে গেলে অভিযুক্তদের সাথে দেখা করতে বলে, তার কথামত ৯ সেপ্টেম্বর সকালে সিএনজি চালক জানে আলম প্রতিদিনের ন্যায় টেকনাফ থেকে সিএনজি গাড়িতে যাত্রী নিয়ে হ্নীলা যায়। হ্নীলা পেট্টোল পাম্পের সামনে পৌঁছামাত্র হ্নীলা ফুলের ডেইল এলাকার মৃত আবদুল গফ্ফারের ছেলে জহুর আলম, শাহ আলম, ইমরান, জানে আলমসহ আরো কয়েকজন মিলে অর্তকিতভাবে কোন কথা ছাড়াই সিএনজি চালক জানে আলমকে এলোপাতারী কিল, ঘুষি ও লাঠি মেরে টানাহেচড়া করে অভিযুক্তদের নিজ এলাকা ফুলের ডেইল গোল প্লাজার নামক একটি স্থানে নিয়ে যায়। বর্তমানে তাদের হেফাজতে রেখে মারধর করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে।
তিনি আরো উল্লেখ করেছেন- অভিযুক্তরা চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী, সন্ত্রাসী, চুরি, ডাকাতি, চাঁদাবাজিসহ অসহায় মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করার সাথে জড়িত। বর্তমানে জহুর আলম ও ইমরান সিএনজি চালক জানে আলমকে হত্যার করার হুমকি দিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করছে। এ ঘটনায় বাদী প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এব্যাপারে অভিযুক্ত হ্নীলা ফুলের ডেইল এলাকার রহিমের ছেলে জয়নাল প্রকাশ কালাবদা জানান- এটার সাথে আমি জড়িত নয়, তবে জহুর আলমের সাথে জানে আলমের টাকা লেনদেনের কথা তিনি শুনেছেন। টাকা আদায়ের জন্য তারা আটক রেখেছেন।

অভিযুক্ত জানে আলম জানান- মাছ ব্যবসায়ী, শক্রতা নেই,
অভিযোগ পাওয়া প্রসঙ্গে টেকনাফ মডেল থানার (ওসি তদন্ত) এবিএমএস দৌহা জানান- এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off