1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন  র‍্যাব-১৫’র অভিযানে বিদেশে পাচার কালে ৪ নারী ও ৬ পুরুষ উদ্ধার আটক ১ পাচার কারি  টেকনাফে ৩ বাহিনীর পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার আটক ৩ জন 

টেকনাফে উপজেলা ছাত্রলীগের জরুরী সভা অনুষ্ঠিত |Teknaf71.com

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৫৫ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল,টেকনাফ ৭১

বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার বিশেষ জরুরি সভা আজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় টেকনাফ শাপলাচত্বরস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার সভাপতিত্বে ও যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুল বাসেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত জরুরি সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফেজ নুর কামাল।

টেকনাফ উপজেলা ছাত্রলীগের আওতাধীন প্রত্যেকটি সাংগঠনিক ইউনিটের রাজনৈতিক কার্যক্রম পর্যালোচনা, মেয়াদউত্তীর্ণ কমিটির সম্মেলন আয়োজন, দীর্ঘদিন ধরে স্থবির হয়েপড়া ইউনিটের সাংগঠনিক কার্যক্রম পুনরায় বেগবান করার লক্ষে আয়োজিত আজকের জরুরি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আবদুল্লাহ আল জাহেদ লিটন, যুগ্ন-সাধারণ সম্পাদক মিজানোর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম শাকের, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক হামিদুর রহিম, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কামরুল ইসলাম মিন্টু, উপ ধর্ম বিষয়ক সম্পাদক দারুস সালাম নিশান,সদস্য মোহাম্মদ রফিক, সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাহমদুল হক মুন্না, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক আবদুর রহিম, শাহ পরীর দ্বীপ সাংগঠনিক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হাফিজ উল্লাহ, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নুর কামাল, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীন কাদের, হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) দেলোয়ার হোসেন সিকদার, সাধারণ সম্পাদক জামাল উদ্দীনসহ টেকনাফ উপজেলার আওতাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং আহবায়ক, যুগ্ন-আহবায়ক দ্বয় ও বিভিন্ন ইউনিটের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জরুরি সভায় উপস্থিত সকলের সিদ্ধান্তক্রমে বিভিন্ন ইউনিটের অসম্পূর্ণ ওয়ার্ড কমিটিগুলো দ্রুত সম্মেলন করার নির্দেশ ও প্রতিটি ইউনিটে কর্মি সভা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off