1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

বঙ্গোপসাগরে ইয়াবা ও রোহিঙ্গাসহ আটক ৭

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯০ বার পড়া হয়েছে
আরাফাত সানী,নাছির উদ্দীন,শেখরাসেল::কক্সবাজারের টেকনাফর বড় ডেইল বরাবর পশ্চিম বঙ্গোপসাগরে রবিবার ভোররাতে অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবাভর্তি একটি ট্রলার জব্দ করেছে। এসময় একজন রোহিঙ্গাসহ ৭ পাচারকারীকে জড়িত আটক কোস্টগার্ড।
২০ সেপ্টেম্বর (রোববার) সকালে এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে কর্মরত মিডিয়া কর্মকর্তা লে.কমান্ডার এম হায়াত ইবনে সিদ্দিক।
তিনি জানান,মিয়ানমার থেকে ট্রলার যোগে বৃহৎ একটি ইয়াবার চালান বাংলাদেশ জলসীমা অতিক্রম করেছে এমন তথ্য অনুযায়ী,
শনিবার দিবাগত গভীর রাতে টেকনাফে কর্মরত স্টেশন কমান্ডার লে. কমান্ডার আমিরুল হকের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যদের একটি দল  সাগরের বেশ কয়েকটি পয়েন্টে অবস্থান নেয় কোস্টগার্ড সদস্যরা। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের বড় ডেইল বরাবর উত্তর-
পশ্চিম বঙ্গোপসাগরের ২৫/৩০ ন্যটিক্যাল মাইল দূরে একটি মাছ ধরার ট্রলার দেখতে পায় । এরপর ট্রলাটিকে দাঁড়ানোর জন্য সংকেত দেয়।
কিন্তু ইয়াবা পাচারে জড়িত অপরাধীরা সংকেত অমান্য করে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তৎপর কোস্টগার্ড সদস্যরা তাদের দাওয়া করে ট্রলারে থাকা ইয়াবা পাচারে জড়িত সাত জন অপরাধীকে আটক করতে সক্ষম হয়।
এদের মধ্যে ছয় জন বাংলাদেশী ও একজন রোহিঙ্গা।  তারা   হচ্ছে টেকনাফের খুইল্লা মিয়ার ছেলে মোহররম আলী (৪৪), ফয়সল আহমদের ছেলে আব্দুল শুক্কুর (২৬) ,  দুধু মিয়ার ছেলে আমান উল্লাহ (২৮), রশিদ আহমেদের ছেলে নুরুল আলম (৩৮), মৃত আবু তালেবের ছেলে আব্দুল মোন্নাফ (৩৫) , আবুল হোসেনের ছেলে জাহিদ হোসেন (৩৩) ও উখিয়ার কুতুপালং  রোহিঙ্গা  ক্যাম্পের বাসিন্দা মৃত জামাল হোসেনের ছেলে আব্দুল পেঠান (২২)।
এরপর মাদক বহনে ব্যবহার হওয়া ট্রলারে তল্লাশী অভিযান পরিচালনা করে ৫ লাখ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল ২৫ লাখ টাক।
তিনি আরো বলেন মিয়ানমার থেকে পাচার হয়ে আসা ইয়াবা পাচার প্রতিরোধ করার জন্য গভীর সাগর এবং উপকুলীয় এলাকায় কোস্টগার্ড সদস্যরা সদা প্রস্তুত রয়েছে।
এদিকে ইয়াবাসহ আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off