1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন 

টেকনাফে র‌্যাব-১৫ এর অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার! আটক ৫ অস্ত্রধারী

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৫৬১ বার পড়া হয়েছে

 

প্রেস বিজ্ঞপ্তি

কক্সবাজার টেকনাফে র‌্যাব-১৫ অভিযান চালিয়ে মাদকের চালান বিক্রি করে ফেরার পথে ২টি বিদেশী পিস্তল ও ৮রাউন্ড গুলি এবং ৪০ হাজার ইয়াবা সহ ৫জন অস্ত্রধারী কে আটক করেছে।
র‌্যাব বলেন, ১২ অক্টোবর রাত ১.১৫ ঘটিকার দিকে র‌্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল মাদকের চালান বহনের গোপন সংবাদ পেয়ে টেকনাফের হ্নীলা জাদিমোরা ওমরখালের উত্তর-পশ্চিম পাশে অবস্থান করেন । এ সময় মাদক কারবারীরা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে, হ্নীলা উলুচামরী স্কুল পাড়ার মৃত কালা মিয়ার পুত্র শাহ জালাল (১৯) পূর্ব রঙ্গিখালীর মৃত নবী হোছনের পুত্র মোঃ খায়ের (১৯) গাজী পাড়ার সাবের আহমদের পুত্র নুরুল আফসার (২২) উলুচামরীর নুরুল ইসলামের পুত্র হেলাল উদ্দিন (২৩) ও আব্দুল হাকিমের পুত্র মোঃ হেলাল উদ্দিন (২৬) কে আটক করেতে সক্ষম হয় । পরে উপস্থিত স্বাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশী করে ০২টি বিদেশী পিস্তল, ০৮ রাউন্ড গুলি এবং ৪০হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে আইনগত ব্যবস্থা শেষে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র,গুলি ও ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off