1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফ পৌরশহরের গনি মার্কেটে “ঢাকা কস্তুরী” হোটেলের খাবারে টিকটিকি:অভিযান জরুরী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৭৮১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজার টেকনাফে পৌর শহরে অনেক খাবার হোটেলে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে খাবার তৈরীর অভিযোগের শেষ নেই। বিশেষ করে পৌর শহরের হোটেলে ১৪ নং গণি মার্কেটে নাস্তা করার সময় নাস্তার ডালে টিকটিকির সন্ধান পাওয়া যায়।

এই ঘটনা নিয়ে কাস্টমার ও হোটেল কতৃপক্ষের মধ্যে অনেক্ষণ বাকবিণ্ডা হয়। পরে ঘটনার সত্যতা পাওয়া গেলে হোটেল কতৃপক্ষে’র দায়িত্বরত ম্যানেজার কামাল ও গিয়াস উদ্দিন তৎক্ষনিক বয় ছেলে ও বাবু্র্চিকে চাকুরী থেকে বরখাস্ত করেছেন বলে জানান। এই “ঢাকা কস্তরী” হোটেলে দীর্ঘ দিন যাবত মায়ানমারের রোগাক্রান্ত ও অপরিষ্কার অপরিচ্ছন্ন বাবুর্চি ও বয় ছেলে দিয়ে রান্নাবান্না সহ খাদ্য পরিবেশন করে আসছিল।
হোটেলের রান্না ঘর ছাড়া বসার স্হান গুলো চকচকে পরিস্কার রাখলেও রান্নাঘর নোংরা অতিরিক্ত অপরিষ্কার। কাস্টমারগণ হোটেলের মূল অংশের চকচকে সুন্দর দেখে খাবারের জন্য ভিড় করে। কিন্তু অপরিষ্কার ও নোংরা পরিবেশ থেকে রান্না করে খাবার পরিবেশের করা হয় তা কিন্তু কিউ জানে না। প্রতি দিনের বাসি খাবার গুলো রেখে দিয়ে পরের দিনের রান্নাকৃত খাবারের সাথে মিশিয়ে বিক্রি করে বলে প্রত্যক্ষদর্শী একাধিক লোকজন জানিয়েছেন। এমনকি এই নোংরা পরিবেশের রান্না ঘরে, মরা মুরগী, বাশি মাছ,পরিত্যক্ত গরু, খাঁসির মাংস রান্না করে পরিবেশন করার অভিযোগেরও শেষ নেই। রাঁধার কাজে মায়ানমারের পুরুষের পাশাপাশি বিভিন্ন রোগে রোগান্নিত রোহিঙ্গা মহিলারা কাজ করে থাকে বলে প্রত্যক্ষদর্শী
সূত্রে জানা যায়। এর পাশাপাশি উক্ত হোটেলের মালিক গলাকাটা ব্যবসায়ী নামে পরিচিত,খাবারের জিনিসের দাম আকাশছোঁয়া। কোন কাস্তমার কর্ণপাত করে,এতো দাম কেন জানতে চাইলে তাকে হেনস্তা করে ছাড়ে,এমন অভিযোগও করেছেন,অনেক কাস্টমার ।নোংরা পরিবেশের জন্য অথিতে ভ্রাম্যমাণ
আদালত কর্তৃক অনেক টাকা জরিমানা করেছে। এরপরও হোটেল কতৃপক্ষের কোনো ধরণের টনক নড়েনি।টেকনাফের বিভিন্ন হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্হানীয় হোটেলের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন ও খাবারের মান উন্নত করা, গলাকাটা দাম কমানোর লক্ষ্যে মানুষের সু-স্বাস্থ্য রক্ষার্থে উপজেলা প্রশাসনের প্রতি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শাস্তি প্রদানের জন্য জোর দাবী জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off