1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

ইয়াবার পাশাপাশি মিয়ানমার থেকে আসছে স্বর্নের চালান |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৬১৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

মোঃ আরাফাত সানী,টেকনাফ

বাংলাদেশের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ইয়াবার পাশাপাশি মিয়ানমার থেকে আসছে স্বর্নের বড় বড় চালান। গত কয়েক সাপ্তাহের ব্যবধানে আইনশৃংখলা বাহিনীর হাতে পৃথক পৃথক অভিযানে কয়েক কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক হয়েছে। গত পহেলা নভেম্বর রাতে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের ঘুমধুম বিওপির জোয়ানেরা গোপন সংবাদের ভিক্তিতে পালং খালী পয়েন্ট থেকে বাংলাদেশে প্রবেশ কালে ৪’শ ৭১ ভরি ৯ আনা ৪ রতি বার্মিজ সোনাসহ একজন রোহিঙ্গা পাচারকারীকে আটক হয়েছেন। যার আনুমান স্বর্নের মূল্য ৩ কোটি পনের লাখ ৩৫ হাজার টাকা।

 

গত ৩০ অক্টোবর টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপির দায়িত্বরত সৈনিকেরা ৫৬ ভরি স্বর্নসহ এক পাচারকারীকে আটক করেন। যার আটককৃত স্বর্নের মূল্য ৩ কোটি ৯লাখ ২০ হাজার টাকা। এভাবে প্রতিনিয়ত মিয়ানমারের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে স্বর্নের বড় বড় চালান প্রবেশ করছে। এ স্বর্ন চোরাচালানে জড়িয়ে পড়ছে মিয়ানমারের বাস্তচ্যুত রোহিঙ্গা শরনার্থীরা। এই রোহিঙ্গা শরনার্থীগণ ইয়াবার পাশাপাশি স্বর্নের বড় বড় চালান দেশের অভ্যান্তরে সু-কৌশলে পাচার করেই যাচ্ছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। স্থানীয়রা জানান, রোহিঙ্গা শরনার্থীরা প্রতিনিয়িত বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে মিয়ানমারে প্রবেশ করে ইয়াবা স্বর্ন ও বিভিন্ন পন্যাদি নিয়ে এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে যাচ্ছে। এব্যাপারে শরনার্থী ক্যাম্প ও সীমান্ত পয়েন্টে কড়াকড়ি আরোপ করা না গেলে এই শরনার্থীরা ইয়াবা, স্বর্ণ এর পাশাপাশি অবৈধ অস্ত্রের চালান এনে এদেশে স্বশস্ত্র রোহিঙ্গা পাহাড়ী সন্ত্রাসীদের অস্ত্রের যোগান দিতে পারে বলে সচেতন মহলের অভিমত।

টেকনাফ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (২বিজিবি) অধিনায়ক লেঃ কণেঃ মোঃ ফয়সল হাসান খান পিএসসি জানান, মাদক, স্বর্নচোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!