1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্য তিতাসের পরিবারের পাশে সেনাবাহিনী, আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান কক্সবাজারে ৫ ধাপে ইউপি নির্বাচন, ২য় ধাপ উখিয়া-টেকনাফসহ যে-সব উপজেলার ভোটের তারিখ ঘোষণা টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার

“জি কক্স টিভি’র” লগো সম্বলিত গাড়ীতে ইয়াবা, ভুঁয়া সাংবাদিক আটক!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ৫২৭ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি,

কক্সবাজার-টেকনাফ সড়কে কক্স টিভি’র লগো সম্বলিত গাড়ীতে ইয়াবাসহ এক ভুঁয়া সাংবাদিককে আটক করেছে বিজিবি।

রোববার রাতে মরিচ্যা যৌথ চেকপোষ্টে কক্সবাজারগামী একটি ল্যান্ড ক্রুসার গাড়ীতে তল্লাশীকালে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তি কক্সবাজারের পশ্চিম পাহাড়তলী এলাকার আনোয়ার হোসেনের ছেলে ফয়সাল হোসেন (২৩)।

বিজিবি সূত্রে জানা গেছে, টেকনাফ থেকে একটি প্রাইভেট ল্যান্ড ক্রুসার গাড়ী ইয়াবা নিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যদের সন্দেহ হলে গাড়ীটি তল্লাশী করেন। গাড়ী নং- চট্টমেট্টো-ল-০১৪। এ সময় গাড়ীর ভেতরে লুকিয়ে রাখা কাপড়ে মোড়ানো ৫ হাজার ৯৫০পিচ ইয়াবা উদ্ধার করে। ইয়াবা পাচারে জড়িত থাকার অভিযোগে ফয়সাল নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

রামু থানার অফিসার ইনচার্জ কে.এম আজমীরুজ্জামান বলেন, কক্স টিভি লগো সম্বলিত একটি ল্যান্ড ক্রুসার গাড়ীতে করে ইয়াবা পাচারকালে সাংবাদিক পরিচয়দানকারী ফয়সাল নামে এক যুবককে বিজিবি আটক করে রামু থানায় সোপর্দ করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয় বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off