1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

মঈন উদ্দিনের নেতৃত্বে ২নং ওয়ার্ড থেকে বিশাল মিছিল সহকারে যুবলীগের অনুষ্ঠানে যোগদান |Teknaf71.com

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৫৮৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: মঈন উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগদান নানা আয়োজনে কক্সবাজারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষ্যে দুপুরে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় মহান মুক্তিযুদ্ধের বীর শহিদ, জাতির পিতা বঙ্গবন্ধু, ১৫ আগস্টের শহীদে আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরীস্থ শহীদ দৌলত ময়দানে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক। আলোচনা সভা শেষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয়।

এদিকে কক্সবাজার পৌর শাখার আওতাধীন ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক ও যুবনেতা মঈন উদ্দিনের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচীতে যোগদান করেন। এসময় শত শত নেতাকর্মী মঈন উদ্দিনকে অভিবাদন জানান।

মিছিল শেষে ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী যুবনেতা মঈন উদ্দিন বলেন, ‘সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজমুক্ত একটি সংগঠন গড়ে তোলাই যুবলীগের এখন চ্যালেঞ্জ। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে আঁকড়ে ধরেই আমাদের দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে।’

তিনি বলে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলছে। আর এ অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করতে একটি কুচক্রি মহল সব সময় চেষ্টা করছে। তাই এ অগ্রগতি ও উন্নয়নের ধারাকে টিকিয়ে রাখতে যুব সমাজকে সজাগ থাকতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রেজাউল করিম নয়ন, আনছারুল করিম, মোস্তাফিজুর রহমান, ছৈয়দ আলম, রিয়াদ হোসেন, নওশাদ, হেলাল উদ্দিন, ফেরদৌস, ফারুক, নুরুল আলম, সাজু মিয়া, শ্যামল দে, শাহাব উদ্দিন পুতু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off