1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
নাফ নদীতে বিজিবি দুঃসাহসিক অভিযান, ১লক্ষ ৯০হাজার ইয়াবা’সহ আটক-৩ : নৌকা জব্দ  আকাশ, সড়ক ও নৌপথ পেরিয়ে সেন্ট মার্টিনে পৌঁছাল প্রবাসীর তারেকের মরদেহ একরাম হত্যা : মিফতাহ ও বদিকে কারাগারে পাঠানোর নির্দেশ স্বজন হারানোর আর্তনাত ও নিজ দেশে ফেরার আকুতিতে ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ টেকনাফে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ রাতে মা সকালে পিতাকে হারিয়ে বাকরুদ্ধ টেকনাফের পুলিশ সদস্য কামাল : গ্রামজুড়ে শোকের ছাড়া  মাদক দেশ ও জাতির শত্রু তাই মাদক কে না বলুন – টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী  মিয়ানমারে পাচার কালে ৫৩ বস্তা সারসহ ইঞ্জিনচালিত নৌকা জব্দ করেছে বিজিবি  টেকনাফে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ জব্দ ৩ ড্রাম ট্রাক কোস্টগার্ডের পৃথক অভিযানে বোটে তল্লাশি চালিয়ে কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক ৪ জন 

৫৭হাজার ইয়াবা সহ টেকনাফে দুই মাদক কারবারি গ্রেপ্তার, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০
  • ৪৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

সীমান্ত শহর টেকনাফে একটি বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে ৫৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। অভিযান চলাকালীন সময় ইয়াবা ব্যবসায়ীর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
জুমাবার (২৭ নভেম্বর) বিকাল ৪ঘটিকার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল তা নিশ্চিত করেছেন । এসময় উপস্থিত ছিলেন পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমানসহ আরো অনেকেই ।

গ্রেপ্তার কৃতরা হলেন টেকনাফ পৌরসভার ইসলাবাদের মৃত মোহাম্মদ শরীফের ছেলে মোহাম্মদ নাছির (৩৬) ও পুরান পল্লানপাড়ার নুরুল ইসলামের ছেলে নুরুল আলম (৩৯)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল বলেন , অনেক দিন ধরে ফয়েজ আহমদ শীর্ষ ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে অনুসন্ধান চালাই আমরা। গোপনে খবর আসে, মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান এনে তার বড়িতে মজুদ রেখেছে। এই সংবাদে জুমাবার ভোরে টেকনাফের ইসলামাবাদের একটি বাড়িতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ওই দুজনকে আটক করা হয়।তিনি আরও জানায় , ধৃতদের স্বীকারোক্তি মতে ইয়াবা ব্যবসায়ী ফয়েজ আহমদের বাড়িতে ফের অভিযান চালানো হয়। এসময় বাড়িতে তল্লাশি চালিয়ে আরও ৫৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একটি মোটরবাইক উদ্ধার করা হয়। কিন্তুু ঠেরপেয়ে স্ত্রী সহ ফয়েজ পালিয়ে যায়। আটক দুজনই তার সহযোগী।এই ঘটনায় ফয়েজ ও তার স্ত্রী তসলিমা আক্তারকে পলাতক আসামি করে ইয়াবাসহ ধৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে টেকনাফ মডেল থানার হস্তান্তর করা হবে বলেন ডিএনসি কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off