1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

টেকনাফে প্রায় ৩ লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক

  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৬৬৩ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ থেকে 
কক্সবাজার টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এসময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়।
বুধবার (২ ডিসেম্বর) ভোরে টেকনাফের কাটাবুনিয়া এলাকায় অদূরে বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে। টেকনাফস্থ কোস্টগার্ডের ষ্টেশনের ইনচার্জ লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, কোস্টগার্ড নিয়মিত টহলকালে কাটাবুনিয়া এলাকায় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে একটি ট্রলার দেখতে পায়। তখন সন্দেহ হলে কোস্টগার্ডের টহল দলটি সামনে এগিয়ে ট্রলারটি থামাতে বলে। কিন্তু ট্রলারটি না থামিয়ে কোস্টগার্ডের টহল দলের উপর গুলতি নিক্ষেপ করতে থাকে। পরে কোস্টগার্ড গতিপথ পরিবর্তন করে ট্রলারটি ধরতে সক্ষম হয়। এরপর ট্রলারটি তল্লাশীকালে ২টি জেরিক্যান পায়। জেরিক্যান দুটি কেটে মোট ২৮টি প্যাকেট পাওয়া যায়। যার মধ্যে ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট লুকায়িত ছিল। এসব ইয়াবা পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের ৭ জন নাগরিক আটক করা হয়। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিয়মিত এভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে।
বিকালে সংবাদ সম্মেলনে লেঃ কমান্ডার আমিরুল আরও বলেন ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়েছে। মিয়ানমারের ৭জন নাগরিককে জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট আইনের মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off