1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফ পৌরসভার রূপকার অধ্যাপক মোহাম্মদ আলী, স্বপ্নটা আমার |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৪৯৬ বার পড়া হয়েছে
জাবেদ ইকবাল চৌধুরী:
টেকনাফ পৌরসভা। ছোট্ট এই শহরটি প্রতিষ্ঠার স্বপ্ন দেখছিলাম আমি । তখন অধ্যাপক মোহাম্মদ আলী স্যার সদ্য এমপি নির্বাচিত হলেন। খুব সম্ভবত ১৯৯৭ সালের দিকে ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচন নিয়ে টেনশন ছিল টেকনাফ আওয়ামী লীগে। কে হবেন বৃহত্তর টেকনাফ ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী। ওই সময়ে চেয়ারম্যান ছিলেন এজাহার মিয়া কোং। ওনি ১৯৯৬ সালের ১২ জুনের জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক মোহাম্মদ আলী স্যারের জন্য কাজ করেন। অন্য দিকে আগের ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, বৃহত্তর টেকনাফ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শফি মেম্বার। দু জনই এমপি সাহেবের আনুকূল্য চায়। কিন্ত অধ্যাপক মোহাম্মদ আলী স্যার কোন দিকে যাবেন। তখনই আমি সুযোগটি কাজে লাগানোর জন্য মো: আলী স্যারকে জানালাম। টেকনাফের একটি অংশকে পৌর সভা ঘোষণা করে এর সহজ সমাধান করা যায়। কিন্ত তিনি কেন জানি ওই সময় সেই উদ্যোগ নেন নি। যথারীতি নির্বাচন হলো। মোঃ আলী স্যার আওয়ামী লীগের সভাপতি শফি মেম্বারের পক্ষে অবস্থান নিলেন। কিন্ত নির্বাচনে এজাহার কোং বিজয় হলো। এরপর সরকারি সফরে আসা বিভিন্ন মন্ত্রী ও দায়িত্ব শীলদের দৃষ্টি আকর্ষণ করে টেকনাফকে পৌর সভা ঘোষণা করার জন্য স্মারক লিপি দেওয়া অব্যাহত রাখলাম। ওই সময়ের কক্সবাজার জেলার দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী, চট্টগ্রামের কৃতি সন্তান মুক্তিযোদ্ধা ইন্জিনিয়ার মোশাররফ হোসেন সাহেব টেকনাফ সফরে আসলে ওনাকেও স্বারক লিপি দিলাম। সবকিছুই মো: আকী স্যারকে জানিয়ে রাখতাম। ওনার মৌন সম্মতি আমার সব কাজে অবারিত ছিল। ২০০০ সালের জুন মাসে একদিন সত্যি পৌর সভা ঘোষণা করে সরকার। এর আগে ওই সময়কার উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বসুকে সাথে নিয়ে মোঃ আলী স্যার নিজের সাদা মাইক্রোটি নিয়ে আমিসহ পৌরসভার ৯ টি ওয়ার্ড এবং সীমানা চিহ্নিত করার কাজ তদারকি করতে দেখলাম। টেকনাফ পৌরসভার স্বপ্ন আমি দেখছিলাম। সেটি এমপি মোহাম্মদ আলী স্যার বাস্তবায়ন করলেন। আমার খুশির সীমা নেই। স্বপ্ন বাস্তব হয়। তা অধ্যাপক মোহাম্মদ আলী স্যারই দেখিয়ে দিলেন। স্যার গত ১৩ নভেম্বর আমাদের কাছ থেকে শারীরিক ভাবে হারিয়ে গেলেন। কিন্তু মানসিক ভাবে আমাদের হৃদয়ে গেঁথে রইলেন।হে আল্লাহ। মোহাম্মদ আলী স্যারকে জান্নাতুন ফেরদৌস দান করুন। টেকনাফ পৌরসভা বাস্তবায়ন করায় জননেত্রী শেখ হাসিনা আপার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তবে ২০ বছর ধরে পৌরসভার নিজস্ব ঠিকানা মানে নিজস্ব কার্যালয় বাস্তবায়ন করতে পারে নি। পৌরসভার সম্মানিত নাগরিকবৃন্দ যথাযথ সেবা পাবে সেই প্রত্যাশা আমার। পেয়ে থাকলে শুকরিয়া। আর না পেয়ে থাকলে দুঃখিত। কারন সরকার আমাদের। সরকার আওয়ামী লীগের। জয় বাংলা।
-জাবেদ ইকবাল চৌধুরী
সাংবাদিক, রাজনীতিবিদ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off