1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা : এসপি হাসানুজ্জামান

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৬৪৯ বার পড়া হয়েছে
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : কক্সবাজার থেকে
মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকে বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবেনা। সোমবার ৭ ডিসেম্বর কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়াছটা ও পাহাড়তলী বৌবাজারে পৃথক ২ টি বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনের সময় কক্সবাজারের এসপি মোঃ হাসানুজ্জামান (পিপিএম) মাদক ব্যবসায় জড়িতদের এ হুশিয়ারী দেন।
“বিট পুলিশ বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান (পিপিএম) ২টি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তাঁর বক্তৃতায় বিট পুলিশিং কি, ইহার গঠন, স্থানীয়ভাবে অপরাধ দমন ও তাৎক্ষণিক পুলিশি সেবাপ্রদানে এর ভূমিকা, ইত্যাদি সম্পর্কে উপস্থিত এলাকাবাসী ও জনগণকে বিস্তারিত অবহিত করেন।
কক্সবাজার পৌরসভার উত্তর নুনিয়ার ছড়া ১, ২ ও ৩ নং ওয়ার্ড নিয়ে গঠিত ১ নম্বর বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস। ১ নম্বর বিটের ইনচার্জ মোঃ দস্তগীর হোসাইন সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-৩ শাহানা আক্তার পাখি প্রমুখ বক্তৃতা করেন।
কক্সবাজার পৌরসভার দক্ষিণ পাহাড়তলীর নতুন বাজারে কক্সবাজার পৌরসভার ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত ৩নং বিট পুলিশিং কার্যালয় উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে কক্সবাজার মডেল থানার ওসি শেখ মুনীর উল গিয়াস, কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল হুদা সিদ্দিকী জামসেদ, পৌর আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ বক্তৃতা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off