1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির রাজনীতি করতে গিয়ে সরকারি চাকরি বঞ্চিত নুরুল আমিন আশিক, এবার যুবদলের নেতৃত্বে আসতে চান উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ

হ্নীলায় কৃষক লীগের সম্মেলনে জাহেদ হোসেন সম্রাট, কৃষকের মুখে হাসি ফোটাতে পদ্মা সেতু করেছেন প্রধানমন্ত্রী।

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৬০৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ কৃষক লীগ হ্নীলা ইউনিয়ন শাখার ৯ নং ওয়ার্ডের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। ১০ ডিসেম্বর ২০২০ইং বিকাল ৪ঘটিকার সময় হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড জাদিমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের আহবায়ক শাকের আহমদ (এম,এ)। যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা শহীদুল্লাহ কাইছার এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সভাপতি মরহুম এইচ কে আনোয়ার এর সুযোগ্য সন্তান
জাহেদ হোসেন সম্রাট।

 

বিশেষ অতিথি ছিলেন, হ্নীলা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও সাবেক ছাত্র নেতা ওয়াজ করিম। প্রধান বক্তার বক্তব্য রাখছেন, হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন, বিশেষ বক্তার বক্তব্য রাখছেন হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুফিজুর রহমান কাজল, যুগ্ম আহ্বায়ক জামাল ওয়াজেদ, টেকনাফ উপজেলা ও হ্নীলা ইউনিয়ন, ৯নং ওয়ার্ডের কৃষক লীগের বিভিন্ন নেন্তৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাহেদ হোসেন সম্রাট বলেছেন, আমাদের নেন্ত্রী কথা দিয়ে কথা রাখেন। যার প্রমাণ হাজারো ষড়যন্ত্রের মধ্যে পদ্মা সেতুর মত একটি বহুমুখী সেতু নির্মান করে তা বিশ্বের বুকে দৃশ্য মান করে দেখিয়েছেন আজ ।পদ্মার দুই পারের কৃষকের কথা মাথায় রেখে তা দ্রুত নির্মাণ শেষ করার তাগিদ ও দেন প্রধানমন্ত্রী ।সেই নেন্ত্রীর কর্মী হিসেবে আমিও কথা দিলাম, আমার বাবার দেখানো পথে আপনাদের সাথে নিয়ে দেশের মানুষের সেবা করব। তাই সকলে হাতে হাত মিলিয়ে ইউনিয়ন ও ওয়ার্ডে এক পরিবারে মত করে থাকব। আমরা ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন অপশক্তি আমাদের পরাজী করতে পারবেন।

পরে প্রথম অধিবেশনে শেষে দ্বিতীয় অধিবেশনে আগামী ৩ বছরের জন্য হ্নীলা ইউনিয়ন কৃষক লীগের জাদিমুড়া ৯ নং ওয়ার্ড শাখার কমিটি অনুমোদন দেয়া হয় । মোঃ রশিদ কে সভাপতি, শহীদুল ইসলাম শাহেদ কে সাধারণ সম্পাদক ও মোঃ সেলিম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচীত করা হয়। তারা সকলে আগামীতে শেখ হাসিনার হাত কে শক্তি শালি করবেন ও কৃষক লীগের জন্য কাজ করবেন বলে আশা করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off