1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

টেকনাফে দোয়েল কারের লাইসেন্স বিহীন অদক্ষ চালক! নিহত ১ মহিলা

  • আপডেট সময় : শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
  • ৪৭১ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে প্রাইভেট কার ও দোয়েল কারের মুখোমুখি সংঘর্ষে এক মহিলার প্রাণহানি ঘটেছে। শুক্রবার বিকেলে উখিয়ার হোটেল রয়েল টিউলিপ সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে।

নিহত সাবেরা (৪০) টেকনাফ পৌর সভার অলিয়াবাদ এলাকার মৃত আব্দুল মন্নানের ছেলে সর্দার তারেকের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে তারেক ও তার স্ত্রীসহ দুই কন্যা মেরিন ড্রাইভ সড়ক দিয়ে ভাড়ায় চালিত একটি মিনি কার যোগে টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দোশ্যে রওনা করে। আনুমানিক সাড়ে ৪ টার দিকে গাড়িটি উখিয়া ইনানী হোটেল রয়েল টিউলিপ এলাকায় পৌছালে উল্টোদিক থেকে আসা একটি রাশ মডেলের প্রাইভেট গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় তারেকের স্ত্রী সাবেরা ঘটনা স্থলে নিহত হলেও অলৌকিক ভাবে চালকসহ অপর তিন আরোহী প্রাণে বেঁচে যায়। তবে উভয় গাড়িতে অবস্থানরত প্রত্যেকে আহত হয়েছেন। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি ঘটনা স্থলে রয়েছে বলে জানাগেছে।

এদিকে, টেকনাফ থেকে কক্সবাজারগামী দোয়েল কারের অধিকাংশ চালক অপ্রশিক্ষণপ্রাপ্ত ও ড্রাইভিং লাইসেন্স বিহীন বলে জানা গেছে। এসব গাড়ি গুলোর চালকের অদক্ষতা ও বেপরোয়া গতিতে কার চালানোর কারনে প্রতিনিয়ত এমন দূর্ঘটনার অভিযোগ জানিয়েছে ভোক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off