1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পুলিশে যুক্ত হলো অত্যাধুনিক অপারেশনাল গিয়ার টেকটিক্যাল বেল্ট

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৫৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

 

‘বিজয় দিবসের মাহেন্দ্রক্ষণে মুজিববর্ষে জনবান্ধব, আধুনিক ও স্মার্ট পুলিশ বাহিনী গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ পুলিশে অত্যাধুনিক অপারেশনাল গিয়ার টেকটিক্যাল বেল্ট সংযোজিত হল। আগামীকাল ১৬ ডিসেম্বর জাতির বিজয়ের দিন থেকে প্রাথমিক পর্যায়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর সদস্যরা নব সংযোজিত এ অপারেশনাল গিয়ার ব্যবহার করে জনগণকে উন্নত সেবা প্রদান করবেন’।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বাংলাদেশ পুলিশে নব সংযোজিত সর্বাধুনিক অপারেশনাল গিয়ার ‘টেকটিক্যাল বেল্ট’ উদ্বোধন উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্যকালে একথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত আইজি (এএন্ডও) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের নেতৃত্বে সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, উন্নত দেশের আদলে পুলিশ সদস্যরা রাস্তায় দায়িত্ব পালনকালে সাধারণত যেসব সরঞ্জামাদি ব্যবহার করতে হয় তা এ বেল্টে এমনভাবে সংযোজন করা হয়েছে যাতে তারা ‘হ্যান্ডস ফ্রি’ রেখে দায়িত্ব পালন করতে পারেন। এর ফলে উন্নত দেশের পুলিশের ন্যায় বাংলাদেশ পুলিশের গেট আপে পরিবর্তন আসবে, পুলিশের দক্ষতা বাড়বে এবং জনগণকে আরও সহজে তাৎক্ষণিক সেবা দেওয়া সম্ভব হবে।

আইজিপি বলেন, বিশেষ ক্ষেত্রে অপারেশনাল দায়িত্ব পালনকালে পুলিশ অন্যান্য অস্ত্র ব্যবহার করবে। তিনি বলেন, পর্যায়ক্রমে সকল মেট্রোপলিটন, রেঞ্জ এবং জেলায় এ অপারেশনাল গিয়ার চালু করা হবে।

পুলিশ প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশকে জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পুলিশের আধুনিকায়ন করা হচ্ছে, যার অন্যতম সংযোজন এ ‘টেকটিক্যাল বেল্ট’। আগামীতেও পুলিশে আধুনিক সরঞ্জাম সংযোজনের ধারা অব্যাহত থাকবে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, পুলিশের সাজসরঞ্জামের পরিবর্তন হলো ‘হার্ডওয়্যারে’ পরিবর্তন আনা। আমাদেরকে ‘সফটওয়্যারে’ পরিবর্তন আনতে হবে। অর্থাৎ পুলিশ সদস্যদের আচরণে পরিবর্তন আনতে হবে। প্রত্যেকটি পুলিশ সদস্য জনগণের সাথে এমন আচরণ করবেন যাতে তারা অনুকরণীয় হতে পারেন। এজন্য প্রয়োজন পুলিশ সদস্যদের মনোজগতের পরিবর্তন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, থানা হবে মানুষের ‘ভরসাস্থল’। আমরা সেভাবেই থানাগুলোকে গড়ে তুলছি।

ছয় চেম্বারের টেকটিক্যাল বেল্টে থাই হোলেস্টার উইথ আর্মস, ওয়ারলেস, হ্যান্ডকাপ, এক্সপান্ডেবল ব্যাটন, টর্চ লাইট ও ওয়াটার বটল রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off