
প্রেস বিজ্ঞপ্তি
টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ব্র্যাকের উদ্যোগে জিআইজেট (GIZ) ফান্ডেড প্রোজেক্টের লার্নিং শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।এ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও ডেপুটি ম্যানেজার, নলেজ ম্যানেজমেন্ট এন্ড কমিউনিকেশন্স পলাশ মাহমুদের সঞালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব নুরুল আলম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ শওকত আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আফসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সৈকত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রয়, মেডিক্যাল অফিসার ডাঃ সাকিয়া হক, হোয়াইকং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আলম আনোওয়ারী, বাহারছড়া ইউনিয়নের মেম্বর মোঃ ইউনুছ, ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার নজরুল ইসলাম। এ সময় ব্র্যাকের রিজিওনাল ম্যানেজারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, প্রজেক্টের উপকারভোগী সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, “স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে ব্র্যাক জনসাধারণের উন্নয়নের জন্য এমন জীবিকায়নের প্রজেক্ট গুলো আগামীর দিনগুলোতে অব্যাহত রাখবে সেই আহ্বান জানাই। আমি ব্র্যাকের প্রতিনিধিদের অনুরোধ করবো সদস্য বাছাই প্রক্রিয়ায় বেশি সজাগ দৃষ্টি রাখতে কারন একই ব্যক্তি কোন ভাবেই যেন একাধিকবার সাপোর্ট না পায়। আপনারা খুঁজে খুঁজে যে ব্যক্তি কোন জীবিকায়ন সহযোগিতা পায়নি তাদেরকে সহযোগিতা করবেন। টেকনাফ উপজেলার মানুষের জন্য যে নিরলসভাবে কাজ করে চলছেন তার জন্য ব্র্যাক ও GIZ কে অসংখ্য ধন্যবাদ।”
copy off
Leave a Reply