1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে অপহরণ ও মানব পাচারের অভিযোগ শহীদ উল্লাহ মাঝি ও মনছুর আলমের বিরুদ্ধে, আতঙ্কে এলাকাবাসী সীমান্তে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে গ্রেফতার করলো বিজিবি টেকনাফে ১০ হাজার নেতাকর্মীর ছাত্রদলের শোভাযাত্রা! মাদক নির্মূলের ঘোষণা  এআই দিয়ে অস্ত্রের ভুয়া ছবি বানিয়ে অপপ্রচারের দাবি রোহিঙ্গা ক্যাম্পের আলমের আলম ডাকাত গ্রেফতার না হওয়া পর্যন্ত অপহরণ-মানব পাচার-খুন বন্ধ হবে না: সচেতন রোহিঙ্গা ও এলাকাবাসী প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে আজিম উল্লাহ স্পষ্টীকরণ নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা অপপ্রচারের অভিযোগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ টেকনাফে হেফজ বিভাগের দুই শিক্ষার্থী নিখোঁজ, স্বজনদের আকুতি, সন্ধ্যান চাই পরিবার প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা প্রদান টেকনাফে অস্ত্রের মুখে ১১ বছরের মাদ্রাসাছাত্রকে অপহরণ, সন্তানকে ফিরে পেতে মায়ের আহাজারি

ভয়ঙ্কর মহিলা কাউন্সিলর রোজী র‌্যাবের হাতে গ্রেফতার!

  • আপডেট সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৮০ বার পড়া হয়েছে

 

আব্বাস উদ্দীন, গাজীপুর থেকে

গাজীপুরে পার্লারের আড়ালে দেহ ব্যবসা, কাউন্সিলর গ্রেফতার বিউটি পার্লারের আড়ালে অসামাজিক কাজে বাধ্য করার মামলায় গাজীপুর সিটি করপোরেশনের সেই সংরক্ষিত নারী কাউন্সিলরকে গ্রেফতার করেছে র‍্যাব-১।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পোড়াবাড়ী র‍্যাব-১ ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

এর আগে ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বাসন থানায় রোকসানা আহমেদ রোজীকে প্রধান আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরী। এ ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি। সিটি করপোরেশনের ১৬, ১৭, ১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী।

মোটা অঙ্কের বেতনের আশ্বাসে এক কিশোরীকে পার্লারের চাকরি দিয়েছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর রোকসানা আহমেদ রোজী। পরে তাকে পার্লারে কাজের বদলে বিভিন্ন সময়ে পাঠানো হতো দেহ ব্যবসায়। অভিযোগ রয়েছে, ওই কাউন্সিলর তাকে জিম্মি করেই এ ব্যবসা করে আসছিলেন।

খবর পেয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতেই চান্দনা চৌরাস্তা এলাকায় অভিযুক্ত কাউন্সিলরের মালিনাকাধীন আনন্দ বিউটি পার্লার থেকে নির্যাতিতাকে উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বাসন থানায় রোজী, নুরুল হকের নাম উল্লেখসহ আরও ২ থেকে ৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই কিশোরী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off