1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে।  হোয়াইক্যং ঝিমংখালী হাসান বিন আলী (রাঃ) জামে মসজিদ ও হেফজখানার নতুন পরিচালনা কমিটি ঘোষণা  মিয়ানমারের অভ্যান্তরে ভয়াবহ বিস্ফোরণের বিকটশব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত আতস্কে স্থানীয়রা  সাজা থেকে বাঁচতে পলাতক থেকেও লাভ হয়নি অবশেষে র‍্যাব-১৫’র জালে!  র‍্যাব ১৫ ও পুলিশের যৌথ অভিযানে ৪জন তরুণ টেকনাফের গহীন পাহাড় থেকে উদ্ধার  হ্নীলা উলুচামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি কমিটি ঘোষণা  রংগীখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসায় আলিম পরিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন  হ্নীলা উত্তর শাখা সাংগঠনিক ৫নং ওয়ার্ডের আহবায়ক কমিটির কৃতজ্ঞতা প্রকাশ 

টেকনাফে পুরান পল্লাম পাড়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন শ্রমিক লীগ সভাপতি জিয়া ||টেকনাফ একাত্তর  

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭১৬ বার পড়া হয়েছে

টেকনাফে পুরান পল্লাম পাড়া ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন শ্রমিক লীগ সভাপতি জিয়া রহমান জিয়া

বিশেষ প্রতিনিধি, টেকনাফ একাত্তর

কক্সবাজারের টেকনাফে পৌরসভার ২নং ওয়ার্ড পুরান পল্লাম পাড়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২১ এর ৫ম আসর শুভ উদ্বোধন করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি (শনিবার) বিকেল তিনটার দিকে টেকনাফ পুরান পল্লাম পাড়া খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নবজাগরণ ফুটবল একাদশের সাবেক অধিনায়ক, টেকনাফ বাস স্টেশন যুব সমাজ সমবায় সমিতির সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ টেকনাফ পৌরসভার সভাপতি জিয়াউর রহমান জিয়া।

টেকনাফ পুরান পল্লাম পাড়া টুনামেন্টের মোহাম্মদ ইয়াছিন ও মোহাম্মদ আব্দুল্লার পরিচালনায় উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার শ্রমিক লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক যুব সমাজের অহংকার ছাত্র নেতা আতিকুর রহমান, টেকনাফ পৌর শ্রমিক লীগ ২নং ওয়ার্ড শাখার সভাপতি মোরশেদুল আলম বাবুল, টেকনাফ পৌর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ, পৌর শ্রমিক লীগের দপ্তর সম্পাদক রহমত উল্লাহ রানা প্রমুখ।

এ টুর্নামেন্টের ৬টি দল অংশগ্রহণ করেছেন। আজকের উদ্বোধনী খেলায় ফাইসাল মাহমুদ ক্রিকেট দল বনাম সুপার স্টার এস,ডি। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ জাবেদ, আতিক ফরাজী।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে জিয়াউর রহমান জিয়া বলেন, এই সময়ে তরুণরা খেলার মাঠমুখী হয়েছে, এটি অত্যন্ত ভালো দিক। খেলাধুলাই পারে যুব সমাজকে মাদক ও খারাপ কাজ থেকে বিরত রাখতে। এজন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, মহামারি করোনা কাটিয়ে ধীরে ধীরে খেলার মাঠগুলোতে চাঞ্চলতা ফিরে আসছে। ক্রীড়াকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এজন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

উদ্বোধনী খেলায় ফয়সাল মাহমুদ ক্রিকেট একাদশ জয়লাভ করে, খেলায় ৪৫ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় জয়ী দলের মোঃ শহিদুল্লাহ ও উক্ত ম্যাচে ব্যাটিংয়ে দারুণ ৪৬ রানের একটি অনাবদ্য ইনিংস খেলেন নাফ স্টেশন যুবসমাজের সহ-সভাপতি মোঃ কাসেম।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!