1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু! টেকনাফে ভাই-বোন নিখোঁজ, সন্ধান পেলে যোগাযোগ : 01811-621422

১৬ ক্ষুদে হাফেজের ভাগ্যে জুটলো ইয়েস কার্ড টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা

  • আপডেট সময় : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টেকনাফে সম্পন্ন হলো জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা। মরকাজুত তাহফিজ ফউনেডশনের ব্যবস্থাপনায়, সওতুল হেরা সোসাইটি টেকনাফের উদ্যোগে মঙ্গলবার (৩ মার্চ) শহিদ আলী উল্লাহ আলো কমপ্লেক্স মিলনাযয়নে অনুষ্ঠিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান হতে ৯২ জন ছাত্র অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে ১৬ জন ছাত্রকে জেলা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইয়সে কার্ড ও পুরস্কার প্রদান করা হয়েছে। টেকনাফ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারী ক্ষুদে হাফেজ শিশু-কিশোরদের কন্ঠে কুরআনের তেলাওয়াতের সুরে মুখরিত হয় আকাশ বাতাস।

কুরআনের সুরের মূর্ছনায় ছড়িয়ে পড়ে ঈমানের আবহ। শ্রোতাদের অন্তরে জেগে ওঠে কুরআন প্রেমের ঢেউ।
আল কুরআনুল কারিমের এই মাহফিল থেকেই গ্রম বাংলার প্রতিটি ঘরে হাফেজে কোরআন তৈরীর মিশন ত্বরান্বিত করার প্রত্যয় ধ্বনিত হয়।সওতুল হেরা সোসাইটির সভাপতি হাফেজ মাহমুদ উল্লাহ রিয়াদের সভাপতিত্বে কুরআনের প্রতযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলদেশের কেন্দ্রীয় দপতর সম্পাদক ও তালীমুল কুরআন কমপ্লেক্স চট্রগ্রাম এর চেয়ারম্যান হাফেজ মাও: মো: তৈয়ব, প্রধান বিচারক ছিলেন শায়খ নেছার আহমদ নেছারী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা নবাগত নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: আবুল মনসুর। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা সাধারন সম্পাদক হাফেজ মাও: জামাল উদ্দিন তাওহিদ, টেকনাফ সাংবাদিক ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম সাইফী, টেকনাফ সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মুহাম্মদ জুবাইর, লেংগুর বিল মাদরাসার সহকারী পরিচালক হাফেজ মো: তাহের,টেকনাফ আরএফল কোম্পনারীর ডিষ্ট্রিভিউটর ফেরদাউসুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন টেকনাফ উপজেলা শাখার সভাপতি মোঃ ইয়াছিন আরাফাত প্রমুখ। সওতুল হেরা সোসাইটির সাধারন সম্পাদক হাফেজ ইব্রাহীম রাহীর সঞ্চালনায় অনুষ্ঠিত মরকাজুত তাহফিজ ফউনেডশনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ১০ম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় টেকনাফ হতে জাতীয় পর্যায়ে অংশ গ্রহনের সুযোগ পেল ১৬ ক্ষুদে শিশু-কিশোর হাফেজ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off