1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
হোয়াইক্যং এ ইউনিয়ন ভাঙচুরের ৪ দিন পারহলেও কোন আইনি ব্যবস্থা নেয়নি – চেয়ারম্যান! ,ক্ষুব্ধ স্থানীয়রা  টেকনাফের মানুষের নিরাপত্তার জন্য ৩টি পুলিশ ফাঁড়ি হবে – এমপি শাহজাহান চৌধুরী, মাদক কারবারিদের দলিয় পদ না দেওয়ায় নির্দেশ অপহরণের ২৪ দিনের মাথায় ২জন অপহরণ কারিকে আটক করেছে র‍্যাব-১৫, স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন র‍্যাবকে হ্নীলা উত্তর যুবদলের সংগঠনের ১০নং ওয়ার্ডের কমিটি ঘোষণা সভাপতি জুহুর আলম সম্পাদক আবছার সাংগঠনিক আবছার-২  রঙ্গিখালী ফাজিল ডিগ্রী মাদ্রাসার সম্পদের লাগিয়ত বা চুক্তি মাদ্রাসা কর্তৃপক্ষ ছাড়া অন্য কারো সাথে না করার নির্দেশ – সভাপতি জামাল উদ্দিন  এবার ১ দোকানি অপহরণ ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি  টানা বৃষ্টিতে কর্ম হীন মানুষ ত্রাণ নিয়ে পানি বন্দি মানুষের পাশে এমপি শাহজাহান চৌধুরী কোটি টাকার ইয়াবা সহ র‍্যাব-১৫’র হাতে আটক নারী কারবারি  টেকনাফে চলাচলের রাস্তা বন্ধের প্র’তি’বা’দ করায় কলেজ ছাত্রকে হ’ত্যা!  সীমান্ত নিরাপত্তা, অবৈধ অস্ত্র উদ্ধার, অপহরণ ও মাদক বন্ধে কঠোর সিদ্ধান্ত হয়েছে – এমপি শাহজাহান চৌধুরী, আইন শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে গণমাধ্যম কে। 

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক-১ : ধরা ছোঁয়ার বাহিরে মূল হোতা

  • আপডেট সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৫৫৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,টেকনাফ ৭১

টেকনাফ সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ১০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩,৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭।

গোপন সংবাদের মাধ্যমে র‍্যাব-৭ জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ ০৩নং ওয়ার্ড এর হারিয়াখালীর হাফেজ উল্লাহ প্রঃ ভুট্টো এর বসতবাড়িতে মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে (শুক্রবার) ৫ মার্চ রাতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে মৃত বদিউর রহমান পুএ মোঃ গুরা মিয়া (৬৫),আটকের আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক আসামী ফয়েজ উল্লাহ প্রকাশ (ভুট্টো) এর টিনশেড বসতঘরের বাম পাশের কক্ষের সিলিং এর উপর বিশেষ কায়দায় মাদকদ্রব্য ইয়াবা সংরক্ষণ করে রেখেছে। আসামীর দেয়া তথ্যমতে এবং নিজ হাতে বাহির করে দেওয়ামতে উক্ত ঘরের সিলিং এর উপরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০১ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ২,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ ০৩নং ওয়ার্ড হারিয়াখালী সাকিনস্থ পলাতক আসামী মোঃ ইসমাইল এর বসতঘরের পিছনের বারান্দার চালের সাথে বিশেষ কায়দায় ঝুলানো অবস্থায় আরো ইয়াবা ট্যাবলেট রয়েছে। তার দেয়া তথ্যমতে এবং তার নিজ হাতে বাহির করা দেওয়ামতে বর্ণিত স্থান বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ০১ টি প্লাস্টিকের বস্তা হতে ১,৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ সর্বমোট ৩,৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, পলাতক আসামীদের সহিত পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত মায়ানমার হতে ইয়াবা ট্যাবলেটের বড় বড় চালান বাংলাদেশে আনয়ন করে এবং পরবর্তীতে দেশের বিভিন্ন জেলার মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১০ কোটি ৫০ লক্ষ টাকা।

এলাকাবাসী সুএে আরো জানাযায়,শীর্ষ ইয়াবা কারবারীরা এবং তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এবং এই চালানে আরো বিপুল পরিমাণ ইয়াবা তাদের হাতে মজুদ রয়েছে। তাদের আইনের আওতায় আনা গেলে আসল রহস্য বেরিয়ে আসবে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off