1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে আনন্দযাত্রা হলো বিষাদে, ওড়না পেঁচিয়ে টমটমে প্রাণ গেল পর্যটক সীমার টেকনাফের পরিচয়ে চট্টগ্রামে অবস্থান, হুন্ডির আড়ালে ইয়াবা কারবারের অভিযোগ রোহিঙ্গা মোঃ নূরের বিরুদ্ধে টেকনাফে বিজিবি-এসআরবির পৃথক অভিযানে ৫ লাখ ৯০ হাজার ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার টেকনাফে চাকরির প্রলোভনে যুবক অপহরণ, মুক্তিপণ দাবি- থানায় অভিযোগ টেকনাফ জালিয়াপাড়া ও নাইট্যং পাড়ায় ২৫ জনের ভয়ঙ্কর সিন্ডিকেট : যাচ্ছে খাদ্য, আসছে ইয়াবা! ক্যাম্প ২৫ এর এফআইভিডিবির আয়োজনে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন রোহিঙ্গা কামাল, জুবায়ের ও সাইফ আলীর নিয়ন্ত্রণে টেকনাফে ইয়াবা-মানব পাচার সাম্রাজ্য, নেপথ্যে আরসা ও আরকান আর্মি! টেকনাফে দুই স্কুলে তালা, বিপাকে শত শত শিক্ষার্থী : মামলার মুখে ৮ শিক্ষক নির্বাচনী প্রার্থীদের মাদক পরীক্ষা নিয়ে হাইকোর্টের রুল টেকনাফে মা’আরিফুসসুন্নাহ তাহফীজুল কোরআন মাদ্রাসায় খতমে সবিনা, হিফজ সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৩৮! 

  • আপডেট সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৫৪৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে একদিনে আরও অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির বাণিজ্যিক রাজধানী হ্লায়াইং থারইয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের গুলিতে ২১ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ মার্চ) মিয়ানমারের বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রক্ষক্ষয়ী সংঘর্ষ হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক চীনা ব্যবসায়ীর ওপর হামলা করার পর এলাকাটিতে সামরিক আইন জারি করে জান্তা সরকার। সেনাবাহিনীকে চীন সমর্থন দিচ্ছে বলে বিক্ষোভকারীদের ধারণা।

এদিকে, দেশটিতে চীন দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, হ্লায়াইং থারইয়া এলাকায় গার্মেন্টস কারখানায় অজ্ঞাতপরিচয় হামলাকারীদের অগ্নিসংযোগে অনেক চীনা কর্মী আহত হয়েছেন এবং আটকা পড়েছিলেন। তারা মিয়ানমারকে চীনা সম্পত্তি ও নাগরিকদের সুরক্ষার আহ্বান জানিয়েছেন।

হ্লায়াইং থারইয়া হাসপাতালের এক কর্মকর্তা জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। গুরুতর আহত লোকজনকে এখনও হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।

মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতার নিয়ন্ত্রণ নেয় সামরিক বাহিনী। প্রতিবাদে দুই দিন পর থেকে নাগরিক অসহযোগ আন্দোলন শুরু করে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off