1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় শ্মশানের জমি নিয়ে ৪০ বছরের বিরোধ: একটি  প্রভাবশালী চক্র অসহায় মুসলিম পরিবারকে হয়রানির অভিযোগ টেকনাফের কাস্টমস কর্মকর্তা নাম ভাঙিয়ে চাঁদা দাবি’র সংবাদটি মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বানোয়াট- জসিম উদ্দিনের তীব্র প্রতিবাদ  সেন্টমার্টিনে পর্যটক যাতায়াত ও জাহাজ চলাচল নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা, সুখবর আসছে-এমপি শাহজাহান চৌধুরী সত্য প্রতিবাদ করতে গিয়ে সংবাদে অপপ্রচার ও হয়রানি, প্রতিবাদ জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা রাশেদুল ইসলাম সেন্টমার্টিন রোগী এলে ফোন করে খুঁজতে হয় নার্সকে, হাসপাতালের নার্স কোয়ার্টারে যুবকের যাতায়াত নিয়ে চাঞ্চল্য তথ্য মানহীন ওষুধ লিখে রোগীকে জিম্মি! টেকনাফে ভয়ঙ্কর স্বাস্থ্য প্রতারণার ফাঁদ: প্রেসক্রিপশন বাণিজ্যের নেপথ্যে ফারিয়া’র মিরাস টেকনাফ পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান টেকনাফের রঙ্গিখালীতে শহীদের কবর মুছে দেওয়ার অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন সেন্ট মার্টিনে ৭০০ টাকায় খৎনা, দুই দিন পর ৫০ শিশুর রক্তক্ষরণ : ইউএনওর গাফিলতির অভিযোগ তরুণদের মাঠে রাখতে পারলে মাদক-অপরাধ থেকে দূরে রাখা যাবে: হ্নীলায় জেএসিএফ ট্রফির উদ্বোধনে বক্তারা 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ পালিত

  • আপডেট সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৪৩৭ বার পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার সাথে রামু সেনানিবাসে পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া সদর দপ্তর কক্সবাজারের অধিনস্থ সকল ব্রিগেড/ ইউনিট/ প্রতিষ্ঠানসমূহে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিবসটিকে স্বরণীয় করে রাখার জন্য রামু সেনানিবাসের সকল ব্রিগেড/ ইউনিট/ প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের উপস্থিতিতে বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। উক্ত র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া ‌‌কমান্ডার কক্সবাজার এরিয়া মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরী, এসবিপি, এনডিসি, পিএসসি। র‍্যালিতে জাতির পিতার লোগো সম্বলিত টি-শার্ট পরিহিত অবস্থায় উপস্থিত সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এছাড়াও দিবসটি উপলক্ষ্যে সেনানিবাসের সকল মসজিদে বাদ যোহর জাতির পিতার বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। সেনানিবাসের সকল ব্রিগেড/ ইউনিটে জাতির পিতার জীবনাদর্শ, দেশগঠনে রাজনৈতিক অবদান, মহান মুক্তিযুদ্ধে ভূমিকা, বিভিন্ন উন্নয়ণমূলক চিত্র এবং জাতির পিতার জীবনীর উপর আলোচনা ও সেনাসদর হতে প্রাপ্ত ভিডিও/স্থির চিত্র প্রদর্শন করা হয়। দুপুরে প্রতিটি ব্রিগেড/ইউনিটের সৈনিক মেসে প্রীতিভোজের আয়োজন করা হয়। চলমান করোনা পরিস্থিতির কারনে সেনানিবাসের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভার্চুয়ালি জাতির পিতার জীবনীর উপর আলোচনা সভা, রচনা প্রতিযোগিতাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সকল আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্র-ছাত্রীরা উৎসাহ উদ্দীপনার সাথে অনলাইনে অংশগ্রহণ করে এবং দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে জাতির পিতার আদর্শকে বুকে ধারন করে সামনে এগিয়ে চলায় প্রতিজ্ঞাবন্ধ হয়।

দিবসটিকে যথাযথ মর্যাদায় জমকালোভাবে উদযাপনের জন্য সেনানিবাসের সকল ব্রিগেড/ ইউনিট/ প্রতিষ্ঠানসমূহে ব্যানার স্থাপনসহ সেনানিবাসের প্রবেশপথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সৌন্দর্য বর্ধন ও আলোক সজ্জার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off