1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল উদয় খালা বেলি ও খালু এরাশাদের ইয়াবা পাচার করছিল কলেজ ছাত্রী শরিফা! ভুয়া পারিবারিক পরিচয়ে টেকনাফে রোহিঙ্গাদের এনআইডি তৈরি, নথিতে স্বামী-স্ত্রী ‘ভাই-বোন’, মায়ের জন্মের আগেই ছেলের জন্ম! অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আটক ৩ আইফোনের জন্য’ শিশু অপ্রতিমকে হত্যা দেশবিদেশ পত্রিকার বর্ষ সেরা প্রতিনিধি হলেন জসিম উদ্দিন টিপু ওবায়দুল কাদের- আরাফাতসহ ৭ জনের মৃ’ত্যু’দ’ণ্ড টেকনাফে জাম্বুরা পাড়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খু’ন! ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া? তরুণ নেতৃত্বের প্রত্যয়ে আলোচনায় মোহাম্মদ ইসমাইল নাফ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মৃত্যু!

ফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দোকানে অগ্নিকান্ডে নিহত ৩, দোকান পুড়ে ছাঁই

  • আপডেট সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ৩৮৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক (কক্সবাজার) উখিয়া।

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের কুতুপালং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৫টি দোকান ভস্মীভূত হয়ে ৩ রোহিঙ্গার মৃত্যুর হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে কুতুপালং বাজারে এ অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়।
স্থানীয়রা জানান, কুতুপালং বাজারে রাত ৩ টার দিকে হঠাৎ বকতিয়ার মার্কেটে একটি কাপড়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে অক্ষম হয়ে তৎমূহর্তেই সিভিল ডিফেন্স উখিয়ার ফায়ার সার্ভিস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইমারজেন্সি রেনপন্স টিমকে খবর দেয়। অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের ইমারজেন্সি রেনপন্স টিম স্বেচ্ছাসেবকরা দ্রুত আগুন নিয়ন্ত্রনের ঝাপিয়ে পড়ে। দুই টিমের দুর্দান্ত পরিশ্রমের সমন্বয়ে ভোর সাড়ে ৫ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে প্রায় ৫ টি কাপড়োর দোকান আগুনে ভস্মীভূত হয় এবং দোকানে কর্মরত ৩ জন রোহিঙ্গার মৃত্যু হয়।

সিভিল ডিফেন্স উখিয়ার দায়িত্বরত অফিসার এমদাদুল হক, কুতুপালং বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুততার সাথে ঘটনাস্থলে এসে অগুন নিয়ন্ত্রণে কাজ করেন। এইচ,কে রফিক উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ইমারজেন্সি রেনপন্স টিম ও আগুন নিয়ন্ত্রণ করেন। দোকানে কর্মরত বালুখালী ১০নং রোহিঙ্গা ক্যাম্পের ফয়েজুল ইসলাম, আনসার উল্লাহ ও আয়াজ উল্লাহর মৃত দেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর

copy off